1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া  জমজমাট প্রচারে বিএনপি-জামায়াত

  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকেঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে হবিগঞ্জের নির্বাচনি ময়দান। এ ডামাডোলে বিএনপি-জামায়াতের সঙ্গে পিছিয়ে নেই অন্য দলগুলোও। তারাও তাদের মতো করে চালিয়ে যাচ্ছে প্রচার-প্রচারণা।

এরই মধ্যে হবিগঞ্জের চারটি আসনের মধ্যে তিনটিতে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। একটি আসনে এখন পর্যন্ত প্রার্থিতা ঘোষণা করা হয়নি। জামায়াত চারটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে। অন্য দলগুলোও তাদের প্রার্থী দিয়েছে।

যদিও এনসিপি এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করেনি। মাঠের খবর অনুযায়ী, বড় দুই দল বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা তাদের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের প্রচার-প্রচারণায় হাটবাজার, মাঠঘাট সরগরম। ভোট প্রার্থনা করে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসন : এ আসনে এখন পর্যন্ত বিএনপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরই মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। ফলে প্রার্থিতা নিয়ে আসনটির সমীকরণ পাল্টে গেছে। এমতাবস্থায় নবীগঞ্জ-বাহুবলের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে কে পাচ্ছেন ধানের শীষের প্রতীক। ড. রেজা কিবরিয়া ছাড়াও আসনটিতে কয়েকজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তারা হলেন- যুক্তরাজ্য প্রবাসী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি মোজাম্মেল হক নান্টু ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মুুখলিছুর রহমান। ড. রেজা কিবরিয়া বলেন, ‘আমি দলে যোগদান করেছি ঠিক। কিন্তু দল এ আসনে প্রার্থী ঘোষণার বিষয়ে সময় নিচ্ছে।’ এ অবস্থায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের প্রার্থী সিলেট মহানগর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সেক্রেটারি মো. শাহজাহান আলী।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) : আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এখন ঘাঁটিটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি ও জামায়াত। এ আসনে এবার বিএনপির প্রার্থী হয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। আর জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা মহানগরের উত্তরের শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা ছাত্রশিবিবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী। খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি এখলাছুর রহমান রিয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাদিছুর রহমান।

হবিগঞ্জ-৩ : হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার সমন্বয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসন। হবিগঞ্জের চারটি আসনের রাজনীতির কেন্দ্রবিন্দু এ আসন। আসনটি থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছ। আর জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে রয়েছেন হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ। বিএনপি-জামায়াত ছাড়াও গণঅধিকার পরিষদ থেকেও আসনটিতে লড়তে যাচ্ছেন এক প্রার্থী। তিনি হলেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। আসনটিতে অন্য প্রার্থীরা হলেন- খেলাফত মজলিসের প্রার্থী জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলটির জেলা শাখার সভাপতি মহিব উদ্দীন আহমদ সোহেল ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) : চা বাগান অধ্যুষিত চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ভোট বরাবরই নৌকার পক্ষে যায়। এবার মাঠে আওয়ামী লীগ না থাকলেও বিএনপির সঙ্গে লড়ছেন জামায়াতে ইসলামীসহ অন্য দলের প্রার্থীরা। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল।

জামায়াতে ইসলামী থেকে লড়ছেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। এ ছাড়া নির্বাচনি মাঠে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুুল কাদের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলটির চুনারুঘাট উপজেলা কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews