1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

হবিগঞ্জে শচীন্দ্র ডিগ্রি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাগুড়ায় অবস্থিত শচীন্দ্র ডিগ্রি কলেজটি এর শান্তিপূর্ণ ও সবুজ পরিবেশের জন্য পরিচিত।   চারদিকে পরিকল্পিত সবুজায়ন, সুন্দর জলাশয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ কলেজে সম্প্রতি শিক্ষার্থীদের উদ্যোগে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কলেজ গেটে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি ব্যানার টানানো হয়, যা এ সিদ্ধান্তের প্রতীক হিসেবে দেখা যাচ্ছে।

কলেজ গভর্নিং বডি, শিক্ষক ও স্থানীয় ছাত্র সংগঠনগুলোর নেতারাও এ পদক্ষেপের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলছেন, কোনো ছাত্র সংগঠন যদি কমিটি গঠন করেও থাকে, তাদের কার্যক্রম অবশ্যই ক্যাম্পাসের বাইরে পরিচালিত হবে।

জানা গেছে, ১৯৯৮ সালে স্থানীয় শিক্ষানুরাগী প্রয়াত শচীন্দ্র লাল সরকার এ কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটিতে তিনটি বিষয়ে অনার্স রয়েছে। প্রায় ৩,৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে এ কলেজে। হবিগঞ্জ জেলার দ্বিতীয় বৃহত্তম এ কলেজটি প্রতিষ্ঠার শুরু থেকেই রাজনীতিমুক্ত পরিবেশ বজায় রাখছে।

কলেজ গভর্নিং বডির সভাপতি, রাজনীতিবিদ ও আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, প্রতিষ্ঠাতা কলেজটিকে রাজনীতি-নিরপেক্ষ হিসেবে স্থাপন করেছিলেন। দীর্ঘদিন ধরে এটি রাজনীতিমুক্ত রয়েছে। আমরা চাই, ভবিষ্যতেও তা বজায় থাকুক। কোনো ছাত্র সংগঠন যদি কমিটি গঠন করে, তাদের কার্যক্রম অবশ্যই ক্যাম্পাসের বাইরে পরিচালনা করতে হবে।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীও শিক্ষার্থীদের এ উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে মারামারি বা অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা থাকে। তাই ছাত্র রাজনীতি ছাড়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই উত্তম।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, কলেজটিতে আমরা আমাদের কমিটি দিয়েছি। কিন্তু যেহেতু সবাই এটিকে রাজনীতিমুক্ত রাখতে চান, তাই আমরা কমিটিকে কোনো মিছিল-মিটিং না করার নির্দেশনা দিয়েছি। শুধু সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব।

হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সোহাগ বলেন, শচীন্দ্র লাল রায় এ কলেজ প্রতিষ্ঠা করেছিলেন শুধুমাত্র শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশে। আমরা তার রাজনীতিমুক্ত কলেজ রাখার ইচ্ছাকে সম্মান করি। যদি কোনো শিক্ষার্থী ছাত্ররাজনীতি করতে চান, তাহলে তারা জেলা বা অন্যান্য ইউনিটের মাধ্যমে এটি করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews