1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে হাত-পায়ের রগ কেটে এক ব্যক্তিকে হত্যা গ্রেফতার ১

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥ বানিয়াচংয়ে রাতের আঁধারে হাওরের মধ্যে মাহফুজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের জেরে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। গত ২২ নভেম্বর শনিবার রাত আনুমানিক ১১টার দিকে হাওরে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। নিহত মাহফুজ মিয়া পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামের লিবাস মিয়ার পুত্র।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে মাহফুজ মিয়া (নিহত) তার ভাই তবারক মিয়াকে নিয়ে হাওরে জমিতে ‘পাটিবাইন’ (বাঁধ) দিতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে মাহফুজ মিয়াকে দায়িত্বে রেখে তার ভাই তবারক মিয়া বাড়িতে ফিরে আসেন। ভাই তবারক মিয়া ফিরে আসার পরপরই পূর্বশত্রুতার জেরে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে মারুফ ও এহিয়াসহ সঙ্গীয়রা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহফুজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে ফেলে। গুরুতর আহত অবস্থায় মাহফুজ মিয়া হাওরের মধ্যে পড়ে থাকলে স্থানীয় লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত মাহফুজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রবিবার( ২৩ নভেম্বর) সকালে হবিগঞ্জ সদর থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এদিকে এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে নিহত মাহফুজের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে মাহফুজ মিয়াকে কুপিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা পালিয়ে যাওয়ার পথে চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ তালুকদার (৩০) পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন বলেন, “হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে আটক করা হয়েছে। ইয়াহিয়াসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews