1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জ থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ) হবিগঞ্জ শহর থেকে অপহৃত   আব্দুল জব্বার চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তাকে দুদিন পর উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ নিয়ে শুক্রবার (৩ জানুয়ারি) পুলিশের ধাওয়ায় তাকে জেলার মিরপুর এলাকায় গাড়ি থেকে মহাসড়কে ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে তাকে হবিগঞ্জ জেলার ডিবির এসআই শিহাব উদ্দীনসহ একদল সদস্য উদ্ধার করে নিয়ে আসেন। অপহৃত আব্দুল জব্বার চৌধুরী সিটি ব্যাংক পিএলসি হবিগঞ্জ প্রধান শাখার সহকারী ব্যবস্থাপক ও শহরের ইনাতাবাদ এলাকার মৃত আরজু মিয়া চৌধুরীর ছেলে। ওই ব্যাংক কর্মকর্তা গত বুধবার (১ জানুয়ারি) বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তার স্ত্রী সৈয়দা মাহফুজা আক্তার হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে উদ্ধার তৎপরতা শুরু হয়।

অপহরণকারীরা ওই ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে করে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যায়। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান পর্যবেক্ষণ করছিল। অপহরণ হওয়ার দ্বিতীয় দিন তারা অপহৃতের ব্যাংক হিসেব থেকে দুই লাখ টাকা তুলে নেয় এবং তার স্ত্রীর নিকট আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে, গতকাল শুক্রবার ভোরে অপহরণকারীদের অবস্থান ভৈরবে নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও থানা পুলিশ তাদের পিছু নেয় এবং পরিচয় গোপন রেখে হাতে হাতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার প্রলোভন দেখানো হয়। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী পিছু নিয়েছে বুঝতে পেরে অপহরণকারীরা তাকে হবিগঞ্জ সদর উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ফেলে রেখে চলে যায়। এরপর গোয়েন্দা পুলিশ সেখান থেকে আব্দুল জব্বারকে উদ্ধার করে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক কর্মকর্তার পরিবারকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে। অপহরণকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান আলমগীর কবির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews