1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে র‍্যাবের অভিযানে ভুয়া নারী চিকিৎসক আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে সাড়াশি অভিযান চালিয়ে মমতাজ বেগম রিনা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে র‌্যাব-৯। পরে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়। বুধবার (১৯ নভেম্বর)বিকেলে ফায়ার সার্ভিস রোড এলাকায় ভুয়া চিকিৎসক মমতাজ বেগমের ভাড়া বাসায় এ অভিযান পরিচালিত হয়।
র‌্যাব জানায়, মমতাজ বেগম রিনা দীর্ঘদিন ধরে কোনো প্রকার অনুমোদন ও চিকিৎসাগত যোগ্যতা ছাড়াই বিভিন্ন রোগীর চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি গর্ভবতী নারীদের ডেলিভারিও করাতেন। তাঁর ভুল চিকিৎসার কারণে এক প্রসূতির মৃত্যুসহ বিভিন্ন অপচিকিৎসার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে গ্রামের অসহায় নারীরা তাঁর কাছে এসে প্রতারিত হতেন।
এসব অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়ার উপস্থিতিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. শাহ আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে র‌্যাব-৯ সিপিসি-৩ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. শাহ আলম বলেন- “দীর্ঘদিন ধরে মমতাজ বেগম রিনা ভুয়া পরিচয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। অনুমোদন ছাড়া চিকিৎসা করা এবং প্রসূতিদের ডেলিভারি করানো মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। অপচিকিৎসার যেকোনো অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া বলেন- “অভিযোগের সত্যতা পাওয়ার পর মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদন ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews