1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জ-১( নবীগঞ্জ – বাহুবল) আসনে আলোচনায় ড. রেজা কিবরিয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী মহাজোট সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। সম্প্রতি তিনি দলটির সদস্য ফরম পূরণ করেছেন। শুধু তাই নয়, আগামী জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন বলে  ঘোষনাও দিয়েছেন তিনি। এরপর থেকে নির্বাচনী এলাকা বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে নতুন আলোচনা। ওই আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন ড. রেজা কিবরিয়া না-কি শেখ সুজাত এ নিয়ে নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে জল্পনা-কল্পনা। কয়েকদিন পূর্র্বেও ওই আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ সুজাতকে নিয়েই সরগরম ছিল এলাকা। এবার বিএনপির মনোনয়ন তার হাতে উঠবে এমনটাই প্রত্যাশা ছিল তার কর্মী ও শুভাকাঙ্খিদের। তবে হঠাৎ রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান ও নির্বাচনী ঘোষনায় বদলে যাচ্ছে সমীকরণ।

এদিকে, জেলার ৩টি আসনে বিএনপি মনোনয়ন দিলেও ওই আসনটি ফাঁকা রেখেছে। ফলে ওই আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন ড. রেজা কিবরিয়া এমন আলোচনাই এখন সর্বত্র। এর আগে গত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. রেজা কিবরিয়ার তড়িগড়ি করে বিএনপিতে যোগদান ও নির্বাচনের ঘোষনাই মনোনয়ন পাওয়ার ঈঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন নেতা-কর্মীরা।
সূত্র বলছে, বিএনপির মনোনয়ন ঘোষনার পর থেকে হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হতাশা বিরাজ করছে। আসনটি ফাঁকা থাকায় দুঃশ্চিন্তায় পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। শুধু ড. রেজা কিবরিয়া নয় ওই আসনে মনোনয়ন পেতে পারেন শরিকদলও এমন শঙ্কাও দেখা দিয়েছে। যদিও এখনো মনোনয়নের আশায় দিন পার করছেন বিএনপির প্রার্থীরা। কেন্দ্রে চলছে তাদের তোড়জোড়, জোর লবিং-তদবির। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন দৌড়ে রয়েছেন শেখ সুুজাত ও ড. রেজা কিবরিয়া। ওই আসনে মনোনয়ন পেতে লবিং করছেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরীও। মনোনয়নের আশায় শেখ সুুজাত বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
বিএনপিতে যোগ দেয়ার বিষয়ে গনমাধ্যমকে রেজা কিবরিয়া বলেন, ‘ইতোমধ্যে আমি বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যেই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমি হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews