1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

১৫ মাসেও লিজ নবায়ন হয়নি নওগাঁর আত্রাইয়ের পতিসর রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্কের

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

‎
‎
‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় অবস্থিত পতিসর রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্কের লিজের মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৫ মাস পার হলেও এখন পর্যন্ত নতুন করে লিজ প্রদান করা হয়নি। এতে পার্কটির ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
‎
‎জানা গেছে, ২০২০ সালে পার্কটি স্থাপনের পর ২০২১ সালের ২০ জানুয়ারি সরকারি ডাকের মাধ্যমে প্রথমবারের মতো লিজ প্রদান করা হয়। ওই সময় স্থানীয় ইউপি সদস্য হাসান আলী পাঁচ বছরের জন্য পার্কটির লিজ গ্রহণ করেন। লিজ গ্রহণের শর্ত অনুযায়ী তিনি সরকারকে সাড়ে ১৫ লাখ টাকা জামানত প্রদান করেন এবং মাসিক ১৫ হাজার ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। উপজেলা পরিষদের মাধ্যমে দেওয়া ওই লিজের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হলেও মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত নতুন করে লিজের কোনো কার্যক্রম শুরু হয়নি।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়,প্রথম লিজ প্রদানের সময় মোট ৭ জন আগ্রহী ব্যক্তি ডাকের জন্য ফরম সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে ডাক প্রক্রিয়া শেষে হাসান আলী নামে ব্যক্তি লিজ পান। এদিকে দীর্ঘদিন নতুন লিজ না হওয়ায় পার্কটির রক্ষণাবেক্ষণ,উন্নয়ন কার্যক্রম ও সেবারমান নিয়েও প্রশ্ন উঠছে।
‎
‎পার্কে ঘুরতে আসা আসাদ নামে এক দর্শনার্থী জানেন,”পার্কটি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে সঠিক ব্যবস্থাপনা না থাকায় এর পরিবেশ আগের মতো নেই। দ্রুত নতুন করে লিজ দিয়ে পার্কটির উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।”
‎
‎পার্কে ঘুরতে আসা নাদিম নামে এক ব্যক্তি জানান,এ পার্কের দীর্ঘদিন ধরে অবকাঠামোগত ভাবে কোন উন্নয়ন চোখে পড়ার মত নেই। এবং অনেক অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। আশা করছি খুব দ্রুতই এই পার্কটি আবারও সুন্দর এবং পরিচ্ছন্নভাবে গড়ে উঠবে এবং আত্রাই প্রতিসরের পার্কটিতে দর্শনার্থীদের পদচারন আরো বেশি হবে বলে আশা করছি। এছাড়াও পার্কটি খুব দ্রুত আবারো নতুন করে লিজ প্রদান অথবা কার্যকর ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
‎
‎এদিকে পার্ক লিজ নেওয়া ব্যক্তি সাথে যোগাযোগের চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার বিপরীতে পার্কের দায়িত্বে থাকা জাহাঙ্গীরের সাথে কথা হলে তিনি জানান,পার্কের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত উপজেলা থেকে আমাদের চিঠি বা কোন কিছুই বলা হয়নি। যার নামে পার্ক লিজ রয়েছে সে বাহিরে রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি এ বিষয়ে উপজেলার ইউএনও মহোদয়ের সাথে বসবো।
‎
‎এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম বলেন,পতিসরের বিষয়ে আপনার মাধ্যমে জানার পরে এ বিষয়ে আমার নজর এসেছে। এ বিষয়ে খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews