1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘৭১-এর পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’: মীর হেলাল চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৩ ডেঙ্গু রোগী শনাক্ত,হাসপাতালে ভর্তি ৮০ দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বড়ধুল ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ধর্মপাশায় এনসিপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে জাহিদুর রহমান নাভারন বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে কড়া সতর্কবার্তা দিলেন ইউএনও নাসিরনগরে সংসদ সদস্যের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে কাজিপুরে আনসার ভিডিপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় অপ্রাপ্ত বয়সী কিশোরীর বিয়ে পন্ড করে দিলেন ইউএনও সাইফুল্লাহ সাভারে বাসের অপেক্ষারত পথচারীকে চাপা দিল বেপরোয়া পিকআপ,নিহত ১ ‎নাসিরনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,অভিযুক্ত স্বামী পলাতক ধুনটে গ্ৰাম আদালতের ৪ টি মামলা নিষ্পত্তিতে কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন মাগুরা ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন অধ্যাপক ইউনুস আলী তৃণমূলের সমর্থন: মেম্বার পদে আলোচনায় সোহাগ শেখ সাভারে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাসিরনগরে পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম উদযাপন ‎ ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন
শিরোনাম:
‘৭১-এর পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’: মীর হেলাল চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৩ ডেঙ্গু রোগী শনাক্ত,হাসপাতালে ভর্তি ৮০ দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বড়ধুল ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ধর্মপাশায় এনসিপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে জাহিদুর রহমান নাভারন বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে কড়া সতর্কবার্তা দিলেন ইউএনও নাসিরনগরে সংসদ সদস্যের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে

‘৭১-এর পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’: মীর হেলাল

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মীর হেলাল বলেন, গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে। তিনি অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার রাজনীতিতে লিপ্ত।

তিনি আরও বলেন, প্রচলিত আইনে নিষিদ্ধ কোনো সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। দেশের বিরোধী দল বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে মীর হেলাল বলেন, “আমরাও চাই হাসিনা দেশে আসুক। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আদালতে আত্মসমর্পণ করুক। আদালতই তার ভাগ্য নির্ধারণ করবে।”

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, তারা কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা চান না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। একটি নির্বাচিত সরকারকে জ্বালাও-পোড়াও ও ঝটিকা মিছিলের মাধ্যমে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, “ষড়যন্ত্র নয়, জনগণের ঐক্যই বাংলাদেশের শক্তি।” বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।

সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews