1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে জাহিদুর রহমান নাভারন বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে কড়া সতর্কবার্তা দিলেন ইউএনও নাসিরনগরে সংসদ সদস্যের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে কাজিপুরে আনসার ভিডিপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় অপ্রাপ্ত বয়সী কিশোরীর বিয়ে পন্ড করে দিলেন ইউএনও সাইফুল্লাহ সাভারে বাসের অপেক্ষারত পথচারীকে চাপা দিল বেপরোয়া পিকআপ,নিহত ১ ‎নাসিরনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,অভিযুক্ত স্বামী পলাতক ধুনটে গ্ৰাম আদালতের ৪ টি মামলা নিষ্পত্তিতে কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন মাগুরা ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন অধ্যাপক ইউনুস আলী তৃণমূলের সমর্থন: মেম্বার পদে আলোচনায় সোহাগ শেখ সাভারে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাসিরনগরে পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম উদযাপন ‎ ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন কেশবপুরে সন্ত্রাসী হামলা ও প্রেসক্লাব দখলের ঘটনায় ঝিকরগাছা প্রেসক্লাবের প্রেস বিজ্ঞপ্তি জনসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ভাঙ্গাবাড়ী ইউপি পরিদর্শনে গনপতি রায় জয়পুরহাটে ডিআইজি রাজশাহী রেঞ্জের বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়া কপোতাক্ষ নদে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
শিরোনাম:
মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে জাহিদুর রহমান নাভারন বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে কড়া সতর্কবার্তা দিলেন ইউএনও নাসিরনগরে সংসদ সদস্যের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে কাজিপুরে আনসার ভিডিপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় অপ্রাপ্ত বয়সী কিশোরীর বিয়ে পন্ড করে দিলেন ইউএনও সাইফুল্লাহ সাভারে বাসের অপেক্ষারত পথচারীকে চাপা দিল বেপরোয়া পিকআপ,নিহত ১ ‎নাসিরনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,অভিযুক্ত স্বামী পলাতক

‎নাসিরনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,অভিযুক্ত স্বামী পলাতক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

‎
‎মোঃ সাইফুল ইসলাম,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধিঃ
‎
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে, অভিযুক্ত স্বামী পলাতক,
‎আজ (২৪শে সেপ্টেম্বর) রোজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের হিন্দু পাড়ায় উষা রাণী দেবনাথ (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে।
‎
‎নিহত উষা রাণী দেবনাথ কুলিকুন্ডা গ্রামের হিন্দু পাড়ার মনোরঞ্জন দেবনাথের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম নারায়ণ দেবনাথ। তিনি বুড়িশ্বর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বিনুত বিহারী দেবনাথের ছেলে। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি বর্তমানে কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা।
‎
‎স্থানীয় ওয়ার্ড মেম্বার আজম মৃধা জানান,
‎বৃহস্পতিবার সকালে তিনি খবর পান যে মনোরঞ্জন দেবনাথের ঘরে স্বামী তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন। এরপর ঘটনাস্থলে গিয়ে তিনি উষা রাণী দেবনাথের ঘাড়ে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তিনি নাসিরনগর থানার ওসিকে ফোনে বিষয়টি জানান। বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
‎স্থানীয় ওয়ার্ড মেম্বার আজম মৃধা বলেন,
‎আমরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার চাই। আমি শুনেছি অভিযুক্ত স্বামী একজন মাদকাসক্ত ব্যক্তি। আমি মাদকের বিরুদ্ধেও সরকার ও প্রশাসনের  কঠোর অবস্থান দেখতে চাই। মাদকের করাল থাবা আমাদের যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে।
‎
‎পরিবারও স্থানীয় এলাকাবাসীর দাবি,
‎অভিযুক্ত নারায়ণ দেবনাথ একজন মাদকাসক্ত ছিলেন এবং অনেক সময় সে তার স্ত্রীকে মারধর ও করতেন এবং অনেক সময় তাঁকে মাতাল অবস্থায় রাস্তাঘাটে দেখা গেছে।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার এস আই মাহবুব বলেন,
‎খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
‎তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত বা মেডিকেল রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি  সাংবাদিককে জানান।
‎

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews