1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে জাহিদুর রহমান নাভারন বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে কড়া সতর্কবার্তা দিলেন ইউএনও নাসিরনগরে সংসদ সদস্যের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে কাজিপুরে আনসার ভিডিপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় অপ্রাপ্ত বয়সী কিশোরীর বিয়ে পন্ড করে দিলেন ইউএনও সাইফুল্লাহ সাভারে বাসের অপেক্ষারত পথচারীকে চাপা দিল বেপরোয়া পিকআপ,নিহত ১ ‎নাসিরনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,অভিযুক্ত স্বামী পলাতক ধুনটে গ্ৰাম আদালতের ৪ টি মামলা নিষ্পত্তিতে কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন মাগুরা ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন অধ্যাপক ইউনুস আলী তৃণমূলের সমর্থন: মেম্বার পদে আলোচনায় সোহাগ শেখ সাভারে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাসিরনগরে পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম উদযাপন ‎ ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন কেশবপুরে সন্ত্রাসী হামলা ও প্রেসক্লাব দখলের ঘটনায় ঝিকরগাছা প্রেসক্লাবের প্রেস বিজ্ঞপ্তি জনসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ভাঙ্গাবাড়ী ইউপি পরিদর্শনে গনপতি রায় জয়পুরহাটে ডিআইজি রাজশাহী রেঞ্জের বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়া কপোতাক্ষ নদে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
শিরোনাম:
মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে জাহিদুর রহমান নাভারন বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে কড়া সতর্কবার্তা দিলেন ইউএনও নাসিরনগরে সংসদ সদস্যের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে কাজিপুরে আনসার ভিডিপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় অপ্রাপ্ত বয়সী কিশোরীর বিয়ে পন্ড করে দিলেন ইউএনও সাইফুল্লাহ সাভারে বাসের অপেক্ষারত পথচারীকে চাপা দিল বেপরোয়া পিকআপ,নিহত ১ ‎নাসিরনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,অভিযুক্ত স্বামী পলাতক

বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন মনিরুল ইসলাম

  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

মাসুদ রানা,বেলকুচি,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বেলকুচি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুল মালেকের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আযম, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন শামীম, সাবেক কাউন্সিলর মো. আলম প্রামাণিক, জহুরুল মেম্বার, বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লাবন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়া আহমেদ, পৌর বিএনপির সদস্য বিপ্লব সরকারসহ স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা।

নির্বাচন কমিটির ঘোষিত তফসিল অনুযায়ী, বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ১৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২১ সেপ্টেম্বর।

তফসিল অনুযায়ী, ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৩ সেপ্টেম্বর বৈধ ও বাতিল মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা নিয়ে আপিলের সুযোগ থাকবে ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আপিলের শুনানি ও সিদ্ধান্ত নেওয়া হবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর।

এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হবে।

নির্বাচন কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবস্থাপনা কমিটির মোট ১২টি পদের মধ্যে একজন সভাপতি, একজন সহসভাপতি এবং ছয়জন পরিচালক/সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। সভাপতি ও সহসভাপতি পদে সমগ্র নির্বাচনী এলাকার বৈধ প্রতিনিধিরা ভোট দেবেন। এছাড়া ছয়টি নির্বাচনী এলাকা থেকে ছয়জন পরিচালক/সদস্য নির্বাচিত হওয়ার কথা রয়েছে। অবশিষ্ট চারটি পদ সংশ্লিষ্ট আইন অনুযায়ী নিবন্ধক কর্তৃক মনোনীত হওয়ার বিধান রয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “আমি সভাপতি পদে নির্বাচিত হলে সরকারি এই দপ্তরে বিদ্যমান অনিয়মগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেব। পাশাপাশি সমবায়ভিত্তিক সেবার মানোন্নয়নে কাজ করব।”

মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার বয়ড়াবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মোতালেব হোসেন ও মোছা. ময়না বেগমের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews