1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে জাহিদুর রহমান নাভারন বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে কড়া সতর্কবার্তা দিলেন ইউএনও নাসিরনগরে সংসদ সদস্যের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে কাজিপুরে আনসার ভিডিপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় অপ্রাপ্ত বয়সী কিশোরীর বিয়ে পন্ড করে দিলেন ইউএনও সাইফুল্লাহ সাভারে বাসের অপেক্ষারত পথচারীকে চাপা দিল বেপরোয়া পিকআপ,নিহত ১ ‎নাসিরনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,অভিযুক্ত স্বামী পলাতক ধুনটে গ্ৰাম আদালতের ৪ টি মামলা নিষ্পত্তিতে কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন মাগুরা ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন অধ্যাপক ইউনুস আলী তৃণমূলের সমর্থন: মেম্বার পদে আলোচনায় সোহাগ শেখ সাভারে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাসিরনগরে পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম উদযাপন ‎ ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন কেশবপুরে সন্ত্রাসী হামলা ও প্রেসক্লাব দখলের ঘটনায় ঝিকরগাছা প্রেসক্লাবের প্রেস বিজ্ঞপ্তি জনসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ভাঙ্গাবাড়ী ইউপি পরিদর্শনে গনপতি রায় জয়পুরহাটে ডিআইজি রাজশাহী রেঞ্জের বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়া কপোতাক্ষ নদে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
শিরোনাম:
মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে জাহিদুর রহমান নাভারন বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে কড়া সতর্কবার্তা দিলেন ইউএনও নাসিরনগরে সংসদ সদস্যের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে কাজিপুরে আনসার ভিডিপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় অপ্রাপ্ত বয়সী কিশোরীর বিয়ে পন্ড করে দিলেন ইউএনও সাইফুল্লাহ সাভারে বাসের অপেক্ষারত পথচারীকে চাপা দিল বেপরোয়া পিকআপ,নিহত ১ ‎নাসিরনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,অভিযুক্ত স্বামী পলাতক

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নাসিরনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

‎মোঃ সাইফুল ইসলাম,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
‎
‎সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে নাসিরনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাসিরনগর উপজেলা যুবদল।
‎
‎নাসিরনগর উপজেলা যুবদলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার প্রতিবাদে গণবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎মিছিলে অংশগ্রহণকারীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
‎আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের স্থানীয় কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কলেজ মোড়ে শহীদ ইমরান চত্বরে এসে শেষ হয় এবং সেখানে তারা সমাবেশ করে।
‎নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতি মোঃ জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
‎মিছিল পরবর্তি সমাবেশে উপজেলা যুবদল সভাপতি মোঃ জামাল আহমেদ  বলেন,
‎“তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা রাজপথে ঐক্যবদ্ধ আছি। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নাসিরনগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল, আছে, আর ভবিষ্যতে থাকবে।”
‎
‎তিনি আরো বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি মানুষের জানমাল নিয়ে খেলতে চায়, গুপ্ত হামলা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাহলে আমরা যুবদল তাদের সেই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।”
‎
‎সাধারণ সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী  আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়—সেই লক্ষ্যেই আমরা মাঠে আছি।
‎আয়োজিত সমাবেশে নেতারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর ২৪৩ সংসদীয়  আসনের এমপি এম এ হান্নান মহোদয় এবং উপজেলা যুবদল সভাপতি মোঃ জামাল আহমেদ ভাইয়ের দিকনির্দেশনায় নাসিরনগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।”
‎উপজেলা যুবদলের সহ- সভাপতি আব্দুল কাদের সেন্টু বলেন, “আমরা কোনো ধরনের নৈরাজ্য চাই না, সংঘাত চাই না। আমরা চাই মানুষ নিরাপদে চলাফেরা করুক, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকুক। তবে কেউ যদি জনগণের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা রাজপথে থেকে তার বিরুদ্ধে সোচ্চার থাকব, তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেব।”
‎এ সময় সমাবেশে দায়িত্বশীল নেতারা – সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “নাসিরনগর উপজেলায় কোনো অপশক্তিকে সাধারণ মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণের পাশে থেকে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত থাকবে।”
‎মিছিলে অংশগ্রহণকারীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
‎বিক্ষোভ মিছিলে যুবদলের পাশাপাশি ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
‎
‎

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews