
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়ন পরিষদের জমে থাকা মামলা গ্রাম আদালতে স্থানীয় বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে অনন্য নজির স্থাপিত হয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) গ্রাম আদালতের নিয়মিত শুনানিতে ৪টি জটিল মামলা স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়েছে এবং অপর ১টি মামলা শুনানি শেষে প্রক্রিয়াধীন রাখা হয়েছে।
কালের পাড়া ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এই গ্রাম আদালতের বিচারকার্য পরিচালনা করেন কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন শিপন ।
বিচার প্রক্রিয়া চলাকালীন আদালতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব শাহ আলম। এছাড়াও শুনানিতে সংশ্লিষ্ট মামলার বাদী, বিবাদী এবং এলাকার বিভিন্ন প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply