1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে জাহিদুর রহমান নাভারন বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে কড়া সতর্কবার্তা দিলেন ইউএনও নাসিরনগরে সংসদ সদস্যের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে কাজিপুরে আনসার ভিডিপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় অপ্রাপ্ত বয়সী কিশোরীর বিয়ে পন্ড করে দিলেন ইউএনও সাইফুল্লাহ সাভারে বাসের অপেক্ষারত পথচারীকে চাপা দিল বেপরোয়া পিকআপ,নিহত ১ ‎নাসিরনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,অভিযুক্ত স্বামী পলাতক ধুনটে গ্ৰাম আদালতের ৪ টি মামলা নিষ্পত্তিতে কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন মাগুরা ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন অধ্যাপক ইউনুস আলী তৃণমূলের সমর্থন: মেম্বার পদে আলোচনায় সোহাগ শেখ সাভারে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাসিরনগরে পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম উদযাপন ‎ ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন কেশবপুরে সন্ত্রাসী হামলা ও প্রেসক্লাব দখলের ঘটনায় ঝিকরগাছা প্রেসক্লাবের প্রেস বিজ্ঞপ্তি জনসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ভাঙ্গাবাড়ী ইউপি পরিদর্শনে গনপতি রায় জয়পুরহাটে ডিআইজি রাজশাহী রেঞ্জের বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়া কপোতাক্ষ নদে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
শিরোনাম:
মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে জাহিদুর রহমান নাভারন বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে কড়া সতর্কবার্তা দিলেন ইউএনও নাসিরনগরে সংসদ সদস্যের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে কাজিপুরে আনসার ভিডিপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় অপ্রাপ্ত বয়সী কিশোরীর বিয়ে পন্ড করে দিলেন ইউএনও সাইফুল্লাহ সাভারে বাসের অপেক্ষারত পথচারীকে চাপা দিল বেপরোয়া পিকআপ,নিহত ১ ‎নাসিরনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,অভিযুক্ত স্বামী পলাতক

সাভারে বাসের অপেক্ষারত পথচারীকে চাপা দিল বেপরোয়া পিকআপ,নিহত ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

​মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা ইউটার্ন এলাকায় বাসের জন্য অপেক্ষারত এক পথচারীর ওপর পিকআপ ভ্যান তুলে দেওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তি (আনুমানিক বয়স ৪৫) নিহত হয়েছেন।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই ব্যক্তি বাসে ওঠার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁর ওপর উঠে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে পিকআপ ভ্যানটির চাকা তাঁর দুই পায়ের ওপর দিয়ে চলে যায়, ফলে তাঁর পা মারাত্মকভাবে থেঁথলে যায়।

​ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় তাঁকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে প্রয়োজনীয় কিছু কাগজপত্র ও টাকা পাওয়া গেলেও এখন পর্যন্ত তাঁর ব্যবহৃত কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি। উদ্ধারকৃত টাকা ও প্রয়োজনিয় কাগজপত্র পরিবারের কাছে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য সেগুলো একজনের কাছে গচ্ছিত রাখা হয়েছে।

​এদিকে দুর্ঘটনার পরই পিকআপ ভ্যানের চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন ১৪-৭৬৩৯) আটকের প্রক্রিয়া চালাচ্ছে এবং ব্যাগে থাকা কাগজপত্রের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

​এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া ঘাতক পিকআপ চালককে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews