
২৪শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা।
কাজিপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুসরাত জাহান তিথির নেতৃত্বে এই জনসচেতনতামূলক কার্যক্রম উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী চলমান ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে বাহিনীর সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং মশক নিধনে ওষুধ ছিটিয়ে দেন। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন এবং শিক্ষার্থী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
প্রশাসনের এমন দায়িত্বশীল উদ্যোগ এবং মাঠপর্যায়ে পরিচালিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কে সংশ্লিষ্ট সকলে সাধুবাদ জানিয়েছেন এবং জনস্বার্থে নেওয়া এই সম্মিলিত সামাজিক প্রচেষ্টা গ্রামীণ জনপদে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ।
Leave a Reply