
মো: আজাদ খান,চিতলমারী,বাগেরহাটঃআসন্ন চিতলমারী উপজেলায় ইউনিয়ান পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক সভাপতি চরবানিয়ারি ইউনিয়ন ছাএদল ও সভাপতি চরবানিয়ারি ইউনিয়ন যুবদল, সাবেক সিনিয়র সহ সভাপতি চিতলমারী উপজেলা যুবদল ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বর্তমান সভাপতি ৬নং চরবানিয়ারি ইউনিয়ন বিএনপি ও ৬নং চরবানিয়ারি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাহিদুর রহমান শেখ। তিনি দিনরাত ইউনিয়নর বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও বাজারে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং লিফলেট বিতরণ করছেন। ইউনিয়নের কিছু এলাকায় সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি। এ সময় তাঁর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।গণসংযোগকালে জাহিদুর রহমান বলেন, “আমি এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন গঠন করাই আমার মূল লক্ষ্য। সমাজসেবার পরিধি আরও বাড়াতে এবং জনগণের সেবা করার জন্য আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।”তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে মূল্যায়িত করে এবং তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করে, তবে আমি চরবানিয়ারি ইউনিয়ন কে একটি বৈষম্যহীন ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সাধারণ ভোটাররা জানান, জাহিদুর রহমান একজন সৎ, যোগ্য ও পরোপকারী মানুষ।
করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে তিনি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই দলমত নির্বিশেষে একজন যোগ্য অভিভাবক হিসেবে তাকেই চরবানিয়ারি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
Leave a Reply