1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সাঈদীর মামলার বাদীর দাফনে বাধা দিয়েছেন যারা গ্যাসের সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানা নারায়ণগঞ্জে একরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনের মরদেহ উদ্ধার মীরসরাইয়ে হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ০৭ নারী গ্রেপ্তার, ০৬ জনের বাড়ী নাসিরনগরের ধরমন্ডলে হবিগঞ্জে ভুয়া চিকিৎসক আটক হবিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ
শিরোনাম:
সাঈদীর মামলার বাদীর দাফনে বাধা দিয়েছেন যারা গ্যাসের সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানা নারায়ণগঞ্জে একরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনের মরদেহ উদ্ধার মীরসরাইয়ে হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ০৭ নারী গ্রেপ্তার, ০৬ জনের বাড়ী নাসিরনগরের ধরমন্ডলে হবিগঞ্জে ভুয়া চিকিৎসক আটক হবিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা

গ্যাসের সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানা

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পুরোদমে উৎপাদনে ফিরেছিল যমুনা সার কারখানা। কিন্তু তীব্র গ্যাসসংকটে মাত্র দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেল এই কারখানা।

ফলে থেমে গেছে ইউরিয়া সারের উৎপাদনও। গতকাল রবিবার ভোর ৫টার দিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় কারখানাটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি থমকে যায়। গতকাল দুপুরে উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেন কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির এক ঊর্ধ্বতন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুল হক জানান, কারখানার উৎপাদন চালু রাখতে গ্যাসের চাপ ৪২ থেকে ৪৩ পিএসআই প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় চাপ না পাওয়ায় রবিবার ভোর থেকে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে ফের উৎপাদন শুরু করা হবে।

যমুনা সার কারখানা সূত্রে জানা যায়, এর আগে গ্যাসসংকটের কারণে চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ ছিল।

দীর্ঘ আট মাস পর গত ২০ সেপ্টেম্বর তিতাস গ্যাস সরবরাহ ফের শুরু করলে কারখানার স্টার্ট-আপ কার্যক্রম শুরু হয়। তবে গ্যাসের প্রয়োজনীয় চাপ না থাকায় দীর্ঘদিন সার উৎপাদন ব্যাহত হয়। পরে গ্যাসের চাপ বাড়লে গত সোমবার রাতে ফের উৎপাদন শুরু হয়।
কিন্তু এর দুই দিনের মাথায় বয়লারে লিকেজ দেখা দেওয়ায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করে গত ২৩ অক্টোবর সকাল থেকে সার উৎপাদন শুরু করা হয়েছিল।

সচল হওয়ার দুই দিনের মাথায় ২৫ অক্টোবর ভোরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড হঠাৎ করেই কারখানায় গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক জানান, যান্ত্রিক ত্রুটি সারিয়ে কারখানায় পুরোদমে সার উৎপাদন চলছিল। কিন্তু রবিবার ভোর থেকে তিতাস গ্যাস কম্পানি হঠাৎ করেই গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে বাধ্য হয়ে অ্যামোনিয়াসহ ইউরিয়া উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে গ্যাস সংযোগ পেলে যেকোনো সময় আবার উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে জানান তিনি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন কারখানাটির উৎপাদিত সার এক হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে কৃষকদের কাছে সারের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews