1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ ৮ জেলার জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেল এর সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, যা আছে খসড়ায় আই ফোনের জন্য নবীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক রণজিৎ মন্ডল স্বপনের বাবার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন হবিগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প: অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি
শিরোনাম:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ ৮ জেলার জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেল এর সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, যা আছে খসড়ায় আই ফোনের জন্য নবীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক রণজিৎ মন্ডল স্বপনের বাবার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন হবিগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধের সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দলই সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর একটি বাঙ্কারে গ্রেনেড হামলা চালিয়ে সফল অভিযানের পর ফেরার পথে পাকিস্তানি সেনাদের গুলিতে শাহাদতবরণ করেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করা এই বীরের রক্তে আজও ভিজে রয়েছে দলই সীমান্তের মাটি।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দলই রণাঙ্গনে সম্মুখযুদ্ধে অংশ নেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামের সন্তান সিপাহি হামিদুর রহমান। মুক্তিযুদ্ধে তার অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়। তিনি ৭ জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।

১৯৭১ সালের অক্টোবর মাসের শেষদিকে কমলগঞ্জের দলই সীমান্ত এলাকায় প্রচণ্ড যুদ্ধ চলছিল। চারদিকে চা বাগান, মাঝখানে ধলাই সীমান্ত চৌকি। দলই সীমান্ত চৌকি থেকে দক্ষিণ-পূর্বদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর শহরে ছিল মুক্তিবাহিনীর সাবসেক্টর ক্যাম্প। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সি কোম্পানির হয়ে দলই সীমান্তের ফাঁড়ি দখল করার অভিযানে অংশ নেন সিপাহি হামিদুর রহমান।

সব প্রস্তুতি নিয়ে ২৮ অক্টোবর ভোর রাতে লেফটেন্যান্ট কাইয়ুমের নেতৃত্বে ১২৫ জন মুক্তিযোদ্ধার একটি দল পাক সেনাদের ওপর চতুর্দিক থেকে সাঁড়াশি আক্রমণ চালায়। ব্যাপক গোলাবর্ষণে পাক-সেনাদের ক্যাম্পে আগুন ধরে যায়। শক্রু অবস্থানের কাছাকাছি পৌঁছালে একটি মাইন বিস্ফোরিত হয়। এ সময় পাকিস্তানি সেনাবাহিনীর মেশিনগানের তীব্র গুলিবর্ষণের কারণে মুক্তিবাহিনী সামনে অগ্রসর হতে পারছিল না। তখন পাকিস্তানি মেশিনগান পোস্টে গ্রেনেড হামলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই ঝুঁকিপূর্ণ দায়িত্ব দেওয়া হয় হামিদুর রহমানকে।

পাহাড়ি খালের মধ্য দিয়ে বুকে হেঁটে গ্রেনেড নিয়ে আক্রমণ শুরু করেন তিনি। তার ছোড়া দুটি গ্রেনেড সফলভাবে মেশিনগান পোস্টে আঘাত হানে। এর পরপরই তিনি গুলিবিদ্ধ হন। সে অবস্থাতেই মেশিনগান পোস্টে গিয়ে সেখানকার দুই পাকিস্তানি সেনার সঙ্গে হাতাহাতি যুদ্ধ শুরু করেন এবং একপর্যায়ে মেশিনগান পোস্টটি অকার্যকর করে দিতে সক্ষম হন। তার এই বীরত্বপূর্ণ পদক্ষেপে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা বিজয়ী হয়ে সীমান্ত ফাঁড়ি দখল করেন। তবে বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারেননি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। ফাঁড়ি দখলের পর সহযোদ্ধারা তার মরদেহ উদ্ধার করেন এবং সীমান্তের অল্প দূরে ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমেরছড়া গ্রামের স্থানীয় এক পরিবারের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

স্বাধীনতার পর দলই সীমান্ত ফাঁড়ির বিজিবির (তৎকালীন বিডিআর) পক্ষ থেকে স্থানীয়ভাবে একটি নামফলকস্বরূপ স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। ২০০৫ সালে তৎকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান দলই সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণ করে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করেন। পরবর্তী সময় স্থানীয় সাংবাদিকদের লিখিত আবেদন ও এলাকাবাসীর দাবিতে ২০০৭ সালের ২৭ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার শহীদ হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়।

সে অনুযায়ী ২০০৭ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ রাইফেলসের একটি দল ত্রিপুরা সীমান্তে তার দেহাবশেষ গ্রহণ করে এবং যথাযথ মর্যাদার সাথে কুমিল্লার বিবিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। পরে ১১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাোতবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিজিবি ব্যাটালিয়ন কমান্ড ও কমলগঞ্জ প্রেস ক্লাব দলই সীমান্তে অবস্থিত তার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews