1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে ঘুষি,উত্তাল ক্যাম্পাস ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত ২৮ অক্টোবর ইতিহাসের কালো অধ্যায় উপলক্ষে ঝিকরগাছায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম ধুনটে ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল হবিগঞ্জে শ্বাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কাজিপুরে ১৫ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ এনে গান্ধাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাব আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার অঙ্গীকার জাবি উপাচার্যের বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোংলা বন্দরে পশুর নদীতে ১২০০ টন কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেলো ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত ১ আহত ৩ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ ৮ জেলার জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেল এর সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, যা আছে খসড়ায় আই ফোনের জন্য নবীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক রণজিৎ মন্ডল স্বপনের বাবার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন হবিগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
শিরোনাম:
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে ঘুষি,উত্তাল ক্যাম্পাস ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত ২৮ অক্টোবর ইতিহাসের কালো অধ্যায় উপলক্ষে ঝিকরগাছায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম ধুনটে ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল হবিগঞ্জে শ্বাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কাজিপুরে ১৫ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ এনে গান্ধাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাব আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার অঙ্গীকার জাবি উপাচার্যের বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আজ ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ৩টি উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছ; যা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আসনটিতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ৫ জন প্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে গত ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এদিকে উপনির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোয় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি উপনির্বাচনকে ঘিরে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের ব্যবস্থাপনা মিনিটে মিনিটে পর্যবেক্ষণ করা হবে।

তবে নির্বাচনের আগের দিনে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিএনপি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা। বুধবার পৃথক সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি এই অভিযোগ তুলেন তারা। যদিও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এরই ধারাবাহিকতায় আসনটিতে বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ২১৯ পুরুষ, ২ লাখ ৫৮ হাজার ৬৩০ নারী এবং ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এ ছাড়াও আসনটির উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews