1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবিদ্বারে যুবলীগ নেতা গ্রেফতারের খবরে চালকদের মিষ্টি বিতরণে আনন্দের বন্যা

  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি-কুমিল্লাঃ কুমিল্লার দেবিদ্বারে এক আলোচিত ঘটনার জন্ম দিয়েছে পৌর যুবলীগ নেতা কাজী তরিকুল ইসলাম সুমন (৩৮)-এর গ্রেফতার।

যে খবরে অন্যরা হয়তো স্তব্ধ, সেখানে সাধারণ সিএনজি ও অটোরিকশা চালকদের মুখে দেখা গেছে স্বস্তির হাসি ও আনন্দের উল্লাস।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার-চান্দিনা সড়কের সিএনজি স্ট্যান্ডে চালকদের উদ্যোগে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে প্রকাশ পায় সেই দীর্ঘদিনের দমিয়ে রাখা আনন্দ।

স্থানীয়দের অভিযোগ, দেবিদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী সুমন দীর্ঘদিন ধরে ওই সড়কে ‘জিপি’ নামের একটি প্রভাবশালী সিন্ডিকেটের নেতৃত্ব দিতেন।
তার নিয়ন্ত্রণে চলত চাঁদা আদায়, ভয়ভীতি, মারধর এবং গাড়ি আটকে রাখার মতো কর্মকাণ্ড।
যে চালক তার কথার অবাধ্য হতো, তাকে সড়কে নামতে দেওয়া হতো না।
কেউ কেউ জীবিকার তাগিদে সড়কে চলাচলের অনুমতি পেতে বাধ্য হয়ে বড় অঙ্কের অর্থ দিতে হতো।

একজন অভিজ্ঞ সিএনজি চালক বলেন,
“আমরা দিনমজুর মানুষ, কষ্ট করে যা আয় করি তার অর্ধেক দিতে হতো চাঁদা হিসেবে। না দিলে গাড়ি আটক, মারধর — সব চলত। আজ মনে হচ্ছে বুকের উপর থেকে পাহাড় নেমে গেছে।”

চালকদের অনেকে বলেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর ধরে চলেছে তার একচ্ছত্র আধিপত্য, যেন স্ট্যান্ডটি ব্যক্তিগত সম্পত্তি হয়ে উঠেছিল।
প্রতিদিন নতুনভাবে বেড়ে চলা অত্যাচারে সাধারণ চালকরা ভয়ে মুখ খুলতে পারতেন না।

গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক নারী নির্যাতন মামলায় সেনা সদস্যরা কাজী সুমনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেন।
পরে থানার জিজ্ঞাসাবাদে উঠে আসে তার আরেকটি আলোচিত নাম —
গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

খবরটি ছড়িয়ে পড়তেই দেবিদ্বার-চান্দিনা সড়কের চালকদের মাঝে দেখা যায় স্বতঃস্ফূর্ত আনন্দোৎসব।
কেউ হাসছেন, কেউ মিষ্টি বিলাচ্ছেন, কেউবা ফোনে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মীদের।
সিএনজি স্ট্যান্ডজুড়ে তখন যেন উৎসবের আমেজ।

 

চালকদের অনেকে বলেন, “আমরা বহু বছর অন্যায়ের বিরুদ্ধে চুপ থেকেছি। আজ মনে হচ্ছে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। প্রশাসনকে ধন্যবাদ জানাই, যেন এমন সব অন্যায়কারীর বিচার হয়।”

 

এ সময় স্থানীয়রা আরও বলেন, দেবিদ্বারে এ ধরনের প্রভাবশালী ব্যক্তিদের দৌরাত্ম্য বহুদিনের পুরোনো ক্ষত, যা থেকে মানুষ মুক্তি চায়।
তারা আশা প্রকাশ করেন, প্রশাসন যেন অন্য অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেয়।

কাজী তরিকুল ইসলাম সুমন দেবিদ্বার পৌর এলাকার মরহুম কাজী আব্দুর রাজ্জাকের ছেলে।
তিনি একসময় সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন এবং দেবিদ্বার উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করতেন।
সড়কের নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্থানীয় রাজনীতি — সর্বত্রই ছিল তার “নায়কতন্ত্রের” ছাপ।
তবে হাসিনা সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন, এবং হঠাৎ করেই রাজধানীতে গ্রেফতার হন।

দেবিদ্বারের সিএনজি চালক সমাজের মুখে এখন একটাই কথা : “আমরা শান্তিতে রাস্তায় নামতে চাই, ভয়ে নয় — অধিকার নিয়ে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews