1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন ফেরত আসছে ৬ষ্ঠ শ্রেণীর ২০ লাখ বই,নেপথ্যে দাঁড়িপাল্লার ছবি জন্মদিনে গাড়িবহর নিয়ে বেরিয়ে হামলার শিকার নেতানিয়াহু চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত,তরুণদের খেলাধুলায় এগিয়ে আসার আহবান মির্জা মোস্তফা জামানের
শিরোনাম:
ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক

আর কিছুক্ষণ পরই আকাশে দেখা দেবে ‘সুপারমুন’

  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আর কিছুক্ষণ পর আকাশে জ্যোতি ছড়াতে চলেছে এ বছরের সবচেয়ে বড় চাঁদ। চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ। বছরের তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়।

সুপারমুন ঘটে যখন চাঁদ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে এবং সেই সময় পূর্ণিমা হয়। ওই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়।

এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৫৭ হাজার কিলোমিটার দূরত্বে থাকবে, যা ২০২৫ সালের সবচেয়ে কাছে আসা পরিপূর্ণ চাঁদ। সবচেয়ে ভালোভাবে চাঁদ দেখা যাবে সূর্যাস্তের সময়।

রাত যত এগোবে এবং চাঁদ আকাশের উচ্চতায় উঠবে, তখন এটি ছোট মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদের আকার এবং উজ্জ্বলতা অপরিবর্তিত থাকবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, যখন পূর্ণিমার চাঁদ পৃথিবীর নিকটতম বিন্দুর প্রায় ১০ শতাংশ দূরত্বের মধ্যে অবস্থান করে, তখনই সুপারমুন দেখা দেয়।

চাঁদের কক্ষপথ যেহেতু ডিম্বাকৃতি, তাই সময়ের সঙ্গে সঙ্গে তার দূরত্ব পরিবর্তিত হয়- কখনও কাছে আসে, আবার কখনও দূরে সরে যায়।

বাংলাদেশের আকাশে সূর্যাস্তের পরপরই পূর্ব দিগন্তে উঠবে এই উজ্জ্বল চাঁদ। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এর আলো আরও উজ্জ্বল হবে। আকাশ মেঘমুক্ত থাকলে সব স্থান থেকেই দেখা যাবে এই মুগ্ধকর দৃশ্য।

লাইভ সায়েন্স জানিয়েছে, বিকেল ৬টা ১৯ মিনিটে বাংলাদেশ থেকে সবচেয়ে ভালো দেখা যাবে বছরের এই বৃহত্তম চাঁদ। যদিও মঙ্গলবার ও বৃহস্পতিবার রাতেও প্রায় পূর্ণ চাঁদ দেখা যেতে পারে।

উল্লেখ্য, চাঁদ দিগন্তের কাছাকাছি অবস্থান করলে ‘মুন ইল্যুশন’ নামে একটি মনস্তাত্ত্বিক প্রভাবের কারণে সেটি স্বাভাবিকের তুলনায় বড় মনে হয়। গাছপালা বা ভবনের মতো পারিপার্শ্বিক বস্তুর তুলনায় চাঁদকে বড় দেখা গেলেও এর প্রকৃত আকার অপরিবর্তিত থাকে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews