1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু দেড় যুগ ধরে কচুরিপানার দখলে বেলকুচির জলপথ-নদীর পাড়ে বসতি, অথচ নদীর সুবিধা নেই—কচুরিপানার নিচে হারিয়ে যাচ্ছে নৌপথ, মাছ ও কৃষিজীবন হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

আশুলিয়ায় অপহৃত ৮ বছরের শিশু অক্ষত উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ায় অপহরণের শিকার আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

​বুধবার (০৭ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

​পুলিশ জানায়, গত ৩ অক্টোবর সকাল ১১টা ১৫ মিনিটের দিকে আলহাজ্ব আব্দুল রশিদ মডেল স্কুল থেকে বাড়ি ফেরার পথে আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকার রাস্তা থেকে অপহৃত হয় শিশু সায়িম (৮)। সে পলাশবাড়ী এলাকার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। পরবর্তীতে অজ্ঞাতনামা বিবাদীরা ইমু (Imo) অ্যাকাউন্টের মাধ্যমে মেসেজ পাঠিয়ে ভিকটিমের পরিবারের কাছে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। দাবীকৃত টাকা না দিলে অপহৃত শিশুকে মেরে ফেলার অনবরত হুমকি প্রদান করতে থাকে তারা।

​এ ঘটনায় অপহৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানায় (০৪ অক্টোবর) একটি মামলা রুজু করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানার একটি চৌকস টিম গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলার ত্রিশাল ও ভালুকা থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ৬ অক্টোবর সকালে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে শিশু সায়িমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোঃ নাদিম হাসান হৃদয় (৩৩) (মূলহোতা), পিতা: মৃত আঃ গফুর, সাং- নেত্রকা, থানা: পাগলা, জেলা: ময়মনসিংহ। বর্তমান ঠিকানা: কাঠালী কানামার্কেট, থানা: ভালুকা, জেলা: ময়মনসিংহ। ও নাজিমা আক্তার (৩১) (নাদিম হাসান হৃদয়ের ২য় স্ত্রী), পিতা: মোবারক হোসেন খান, সাং- কংচনগর (খান বাড়ী), থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা। বর্তমান ঠিকানা: কাঠালী কানামার্কেট, থানা: ভালুকা, জেলা: ময়মনসিংহ।

​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews