
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার এ.পি কোচিং সেন্টারের এইচ.এস.সি আইসিটি – ২০২৬ ব্যাচের সকল পরীক্ষার্থী আইসিটি বিষয়ে ৯৫% পাস করেছে। ৩১ অক্টোবর (শনিবার) যশোর বোর্ডের রেজাল্টে এ ফলাফল জানা গেছে।
কোচিং সেন্টারের পরিচালক শ্রী আনন্দপাল বলেন, এ প্রতিষ্ঠানটি গত কয়েক বছরে এসএসসি পরীক্ষায় সাধারণ গণিত ও এইচ.এস.সি আইসিটি বিষয়ে ভালো রেজাল্ট করে আসছে। এ,পি কোচিং সেন্টার বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট এর একমাত্র লক্ষ্য। তিনি আরো জানান, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সেরা সাফল্য অর্জন করায় এলাকাবাসী ও অভিভাবকগণ প্রতিষ্ঠানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। অত্র এলাকার কয়েকটি স্কুল কলেজ এর ছাত্র -ছাত্রী এখানে পড়াশোনা করেন এবং ভালো ফলাফল অর্জন করে।। এরই ধারাবাহিকতায় দক্ষতার সঙ্গে এ.পি কোচিং সেন্টার এগিয়ে যাচ্ছে। কোচিং সেন্টারটি শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের শুড়া পালবাড়ি এলাকায় অবস্থিত।
Leave a Reply