1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নবাগত মমতাজ বেগম যোগদান করলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় ধুনট এলাঙ্গী ইউনিয়নের ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় ২৩ টি পূজামণ্ডপে ১৪০ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন চৌদ্দগ্রামে জমি সংকান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ চৌদ্দগ্রামের মানুষের আস্থার নাম এ.এম.এম. মাখদুম (মাছুম) আত্রাইয়ে গোয়াল ঘরের দরজা ভেঙ্গে আরো ৩টি গরু চুরি হবিগঞ্জে কুমারীরূপে পূজিত হল কৃত্তিকা চক্রবর্তী মোংলায় ফাদার মারিনো রিগনের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় ভ্যানের ওপর উল্টে পড়ল গরুবোঝাই নসিমন, প্রাণ গেল দুই শিশুর রংপুরে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১০,আহত ২৫ কাজিপুরে কীটনাশক পানে বাবা-মেয়ের মৃত্যু ধুনটে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক সাদিয়া রেজওয়ানা তন্বী কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে সারাদেশে কমিটি: নেতৃত্বে ইউএনও-ওসি বাবা বিএনপি নেতা, ছেলে ছাত্রদল নেতা: দুজনেই মাদকসহ আটক সাভারে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আমানউল্লাহ আমান,সম্প্রীতির আহ্বান চৌদ্দগ্রামে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লক্ষ্মীপুর ইউনাইটেড চ্যাম্পিয়ন বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম
শিরোনাম:
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নবাগত মমতাজ বেগম যোগদান করলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় ধুনট এলাঙ্গী ইউনিয়নের ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় ২৩ টি পূজামণ্ডপে ১৪০ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন চৌদ্দগ্রামে জমি সংকান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ চৌদ্দগ্রামের মানুষের আস্থার নাম এ.এম.এম. মাখদুম (মাছুম) আত্রাইয়ে গোয়াল ঘরের দরজা ভেঙ্গে আরো ৩টি গরু চুরি হবিগঞ্জে কুমারীরূপে পূজিত হল কৃত্তিকা চক্রবর্তী মোংলায় ফাদার মারিনো রিগনের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় ভ্যানের ওপর উল্টে পড়ল গরুবোঝাই নসিমন, প্রাণ গেল দুই শিশুর

চৌদ্দগ্রামে জমি সংকান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ির টিনের বেড়া ও জানালার থাই গ্লাস ভাংচুর, মাটি কেটে আবাসিক ভবন ঝুঁকিপূর্ণ করে তোলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় দু’পক্ষের পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলো: উপজেলা উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকার মৃত আবুল বাশারের ছেলে আব্দুল ওয়াদুদ (৪৭), মৃত আবদুল বারেকের ছেলে ফারুক (৪০), পারভেজ (৩৫), ০৩নং কালিকাপুর ইউনিয়নের কাশিপুর এলাকার আবদুল হাকিমের ছেলে সামছু মিয়া (৪৫), সামছু মিয়ার ছেলে সবুজ (২৮), সুজন (২৪), শুভ (২৪), অজ্ঞাতনামা ২০/২৫ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শীতলিয়া মৌজায় আব্দুল কুদ্দুছের বাবার রেখে যাওয়া সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে ভাগ-বণ্টনের পর দীর্ঘদিন যাবৎ তাঁরা নিজ নিজ অংশ ভোগ দখল করে আসছেন। তবে সম্পত্তির একটি অংশ নিয়ে তাঁর সৎ ভাই আব্দুল ওয়াদুদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে আব্দুল ওয়াদুদসহ কয়েকজন ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন লোক বিরোধপূর্ণ সম্পত্তিতে গিয়ে তাঁর বসতবাড়ির চারপাশের টিনের বেড়া ও ঘরের জানালার থাই গ্লাস ভাংচুর করে। তাঁর পাকা বসতঘরের পূর্ব পাশে মাটি কেটে নেওয়া হয়েছে। এতে দোতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ সময় বাধা দিতে গেলে আবদুল কুদ্দুছকে মারধর ও হত্যার হুমকি দেয়।

আব্দুল কুদ্দুছ বলেন, বিরোধপূর্ণ সম্পত্তি নিজেদের মধ্যে সুষ্ঠুভাবে ভাগ-বণ্টন করে যার যার অংশ বুঝে নেওয়ার জন্য আমি একাধিকবার অনুরোধ করেছি। আমার সৎ ভাই তার অংশ অন্য মৌজায় নিয়ে ২০ বছর আগেই বিক্রি করে দিয়েছে। আমি এ জমি ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছি। তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিদিন আমাকে হুমকি দিচ্ছে। যারফলে পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্ত আবদুল ওয়াদুদ বলেন, আমি আমার বাবার প্রথম সংসারের ছেলে। আমার দাদার আগে আমার বাবা মারা যান। আমি অনেক কষ্ট করে আমার সৎ ভাই বোনসহ ১০ জনের সংসারের সকল খরচ চালিয়েছি। বন্টন অনুসারে এ জায়গায় আমার অংশীদারিত্ব রয়েছে। আমার ভাইয়েরা তাদের অংশে বসতঘর গড়ে তুলে বসবাস করে আসছে। ২০২৩ সালে আমার অংশের জায়গা খারিজ খতিয়ান করে আর্থিক সংকটে পড়ে জায়গাটি বিক্রি করেছি। আমার ভাইয়েরা এ জায়গা নিয়ে ঝামেলা করছেন।

ভেকু দিয়ে মাটি কাটার বিষয়ে ফারুক বলেন, আমি আমার নিজস্ব পৈতৃক সম্পত্তিতে বসতবাড়ি করার লক্ষ্যে মাটি কেটে ভরাট করছি। কুদ্দুছের ঘরের পেছনে প্রায় ১০ ফুট জায়গা রেখে মাটি কাটা হচ্ছে। তার বিল্ডিং এর ক্ষতি করার মত আমার কোন অসৎ উদ্দেশ্য নেই।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, উপজেলা উজিরপুর ইউনিয়নের শীতলিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews