
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) নবাগত মমতাজ বেগম যোগদান করলেন। তিনি কমলেশ মজুমদার এর ওই স্থানে পদোন্নতি পেয়েছেন।
তথ্য সূত্রে জানা গেছে, মমতাজ বেগমের জন্ম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে। তিনি ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা এবং এর আগে তিনি খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
এ ছাড়া তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে,নবাগত এডিসি (রাজস্ব) মমতাজ বেগম এর যোগদান এর পরপরই যশোর জেলা প্রশাসনের রাজস্ব শাখার কার্যাবলী আরো বেগবান ও গতিশীল হতে শুরু করেছে।
সরোজমিনে দেখা গেছে, নবাগত এডিসি রাজস্ব কর্মকর্তার কাছে যেয়ে দল- মত বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণি পেশার মানুষ স্বল্প সময়ের ভিতরে তার সাথে সৌজন্যে সাক্ষাৎ এর মাধ্যমে নিরলস ভাবে প্রয়োজনীয় রাজস্ব সেবা পাচ্ছেন।
সাক্ষাৎকালে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মমতাজ গণমাধ্যমকে বলেন,রাজস্ব খাতে সরকারি সেবার মানউনয়ন করার লক্ষ্যে তার তদারকি কাজ বর্তমানে চলমান রয়েছে। সরকারের রাজস্ব খাতকে দুর্নীতি মুক্তভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমের কাছে সহযোগিতা ও পরামর্শের আহ্বান জানান।
Leave a Reply