
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
“দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১ নভেম্বর ( রবিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম.সাইফুল্লাহ।
ঝিকরগাছা সরকারী শিশু পরিবারের শিক্ষক টিপু সুলতানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, শামছুর রহমান জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন,স্পোর্টস ক্লাবের সেক্রেটারি শাহাজান আলী, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি তরিকুল ইসলাম, যুব উদ্যোক্তা নজরুল ইসলাম, মেহেরুন্নেসা খাতুন , সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে আলোচনা সভা শেষে অনুষ্ঠানে আগত যু্ব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক, গাছের চারা বিতরণ সহ প্রশিক্ষণ সনদপত্র হস্তান্তর করেন ইউএনও এম. সাইফুল্লাহ।
Leave a Reply