1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবিদ্বারে অপহরণ করে ৫ মাস আটকে কিশোরীকে গণধর্ষণ—অবশেষে প্রধান আসামি রিপন গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন, কুমিল্লাঃ কুমিল্লার দেবিদ্বারে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে প্রায় পাঁচ মাস আটকে রেখে ধারাবাহিক ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম প্রধান আসামি রিপন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক রিপন দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার গ্রামের উত্তরপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, ২৩ মে সকাল ৭টায় কিশোরীকে প্রেমিক মামুনের সঙ্গে বিয়ে দেওয়ার প্রলোভনে বাড়ির সামনে থেকে সিএনজি যোগে অপহরণ করে আসামিরা। প্রথমে তাকে কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় নেয়া হয়। সেখান থেকে ঢাকার উত্তরা আব্দুল্লাহপুরে তাছলিমা আক্তার (৩৭) এর ভাড়া বাসায় রাখা হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।

পরবর্তীতে ৩০ আগস্ট আবারও বুড়িচং উপজেলার রামপাল এলাকার শহিদুল্লাহ নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে কিশোরী ফের ধর্ষণের শিকার হয়।
ওই সময় কিশোরী পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে একদিন অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন পেয়ে পরিবার গিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার প্রায় চার মাস পর, ৯ অক্টোবর, কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৭/৯(১)/৩০ ধারা অনুযায়ী দেবিদ্বার থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং–০৫)।

মামলার আসামিরা হলেন—

১. রিপন (৩৫) – গ্রেফতার
২. দেবিদ্বার উপজেলার ধলাহাস গ্রামের মৃত আম্বর আলীর ছেলে মো. দুলাল (৪৫)
৩. একই গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে শামীম (৪২)
৪. বুড়িচং উপজেলার মালেকা বেগম (৪৫)
৫. সমেশপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে দুলাল মিয়া (৫৬)
৬. ঢাকার আব্দুল্লাহপুর এলাকার তাছলিমা আক্তার (৩৭)

দেবিদ্বার থানার ওসি মোঃ ইয়াসিন বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার আসামি রিপনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews