1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবিদ্বারে শহীদ জুলাইযোদ্ধা পরিবার পরিদর্শন করল চীনের রাজনৈতিক প্রতিনিধিদল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লাঃকুমিল্লার দেবিদ্বারে শহীদ জুলাইযোদ্ধা ও আহত জুলাইযোদ্ধাদের পরিবারের খোঁজ নিতে এবং স্থানীয় এনসিপি ও যুবশক্তির নেতাদের সঙ্গে মতবিনিময় করতে এসেছিলেন চীনের একটি রাজনৈতিক পর্যবেক্ষক দল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে চায়না দূতাবাসের রাজনৈতিক পরিচালক মি. জেং জিং–এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে শহীদ রুবেল ও আহত ইয়াছিনের পরিবারের সঙ্গে দেখা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চায়না দূতাবাসের রাজনৈতিক বিষয়ক সহকারী রাষ্ট্রদূত লিন ইয়াং, দূতাবাস কর্মকর্তা সুরাইয়া সহ অন্যান্য সদস্যরা।

চীন–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে চীনের এই রাজনৈতিক পর্যবেক্ষক দল বাংলাদেশে বিভিন্ন জেলা–উপজেলায় রাজনৈতিক পরিবেশ ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করছেন।
এই কর্মসূচির ধারাবাহিকতায় তারা সফর করেন জুলাইযোদ্ধাদের দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’–র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ–র নির্বাচনী এলাকা কুমিল্লা–৪ (দেবিদ্বার)।

মতবিনিময় ও পরিবার পরিদর্শনে উপস্থিত ছিলেন—
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, সদস্য জালাল আহমেদ, ফয়সাল আহমেদ, এনসিপির বাবুল মাস্টার (জাফরগঞ্জ ইউপি সংগঠক), হোসাইন মোহাম্মদ, রায়হান সিদ্দিক, তাছনিম ছাব্বির আহমেদ, এনসিপি সার্চ কমিটির সদস্যরা, ছাত্রশক্তির কাজী নাসির উদ্দিন, ইয়াছিন আহমেদ, মুক্তাদির সিক্তসহ আরো অনেকে।

প্রতিনিধিদল প্রথমে যান গত বছরের ৪ আগস্ট দেবিদ্বারের বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া বাসচালক ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাদশা রুবেল (৪০)–এর বাড়িতে।
রুবেল ছিলেন পৌরসভার বারেরা গ্রামের মরহুম রফিকুল ইসলামের ছেলে।

মৃত্যুকালে রুবেল রেখে যান—
কন্যাসন্তান ফাতেমা আক্তার নৌফা (৬), এবং মৃত্যুর এক মাস ৬ দিন পর জন্ম নেওয়া ছেলে আব্দুল্লাহ আল রায়ান (১৪ মাস)।

চীনা প্রতিনিধিদল রুবেলের স্ত্রী ও দুই সন্তানের খোঁজখবর নেন এবং পরিবারটিকে কিছু খাদ্যসামগ্রী উপহার দেন। তারা দুই সন্তানের লেখাপড়ার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

পরে তারা উপজেলার ভিড়াল্লা গ্রামের আহত জুলাইযোদ্ধা ইয়াছিন–এর বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিদায়ের সময় প্রতিনিধিদল আবারও দেবিদ্বারে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews