
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ১লা নভেম্বর জাতীয় যুব দিবস- ২০২৬ উদযাপন উপলক্ষে যুব ঋণের চেক বিতরণ এবং আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। (০১ নভেম্বর) রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ছামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেহেনা খাতুন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, গ্ৰাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, সাংবাদিক রফিকুল আলম, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট পুরাতন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মনির।
যুব প্রশিক্ষক সাংবাদিক,মাওলানা ও প্রভাষক আরিফুর রহমান, যুবক মেহেদী হাসান,নাসরিন জাহান, যুবক,যুবতীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় যুব দিবসটি ৭ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এবং ৮ জন যুবককে ১০ লক্ষ্য টাকার ঋণের চেক প্রদান করা হয়েছে।
Leave a Reply