
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নিমগাছী, কালেরপাড়া ও চিকাশী ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।(১৩ নভেম্বর) বিকেলে সোনা হাটা ডিগ্ৰী কলেজ মাঠ প্রাঙ্গণে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবউল হক রঞ্জুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সহ-সভাপতি ফজলুল করিম টোটন ,সদস্য কে এম আবু বক্কর।
উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, কর্মী সম্মেলনের প্রার্থী বজলু, রেজাউল করিম, কামরুল হাসান, আব্দুল খালেক, আকাশ, আলামিন, শাহীন, ভান্ডার বাড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল, গোসাইবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ আনোয়ার হোসেন , নিমগাছী, কালের পাড়া ও চিকাশী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply