
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজারে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।( ১০ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১ঘটিকার সময় সোনাহাটা বাজার শাপলা টাওয়ার ২য় তলায়।
সোনাহাটা আলহাজ্ব কিয়ামতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ব্যাংক শাখার শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন আল আরাফাহ ইসলামী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক জনাব এ.এস.এম.সায়েম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট সরকারি নঈম উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মশিউর রহমান, ঝিনাই ইসলামিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা এ.কে.এম. জহুরুল ইসলাম, নান্দিয়ার পাড়া রহমানিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রউফ, সোনাহাটা আলহাজ্ব কিয়ামতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান জুয়েল , জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল বাছেদ।
সোনা হাটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মতি, আসাদুজ্জামান,সোনাহাটা বাজার শাপলা টাওয়ারের মালিক মশিউর রহমান শাপলা উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহাআলম , বিএনপির নেতা রবিউল ইসলাম, হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, ডাঃ আব্দুস সালাম, শিক্ষক মহাসিন আলী,ফরহাদ হোসেন সহ ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত
Leave a Reply