1. admin@dainikjamunaexpress.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ- সার বিতরন করেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ঘরে বসেই জামানতবিহীন ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে সাংগঠনিক সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয় ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ধুনটে মরহুম এনামুল বারী বাদশার স্বরনে দোয়া মাহফিল নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা বাংলা চলচ্চিত্রের খলনায়ক রাজীবের প্রয়াণ দিবস আজ বিশ্ব ডায়াবেটিস দিবস আজ আশুলিয়ার পাথালিয়ায় জমজমাট ফুটবল ফাইনাল: রনি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন লায়ন্স অব ডিগ্রীরটেক ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নিমগাছী ইউনিয়নে কর্মী সম্মেলন ধর্মপাশায় নাইন সাইড মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে জরিমানা সিরাজগঞ্জে রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় বিদুৎ সচিব মিজ্ মিরানা মাহরুফ মালয়েশিয়া যেতে লাগবে দেড় লাখ টাকা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
শিরোনাম:
নবীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ- সার বিতরন করেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ঘরে বসেই জামানতবিহীন ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে সাংগঠনিক সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয় ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ধুনটে মরহুম এনামুল বারী বাদশার স্বরনে দোয়া মাহফিল নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা বাংলা চলচ্চিত্রের খলনায়ক রাজীবের প্রয়াণ দিবস আজ

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

  • প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

জাতীয় দলের হয়ে লিওনেল মেসি নিজের শেষ ম‍্যাচ খেলে ফেলার পর নতুন যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। পথচলার শুরুতেই হারের তিক্ত স্বাদ পেল আলবিসেলেস্তেরা। ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে তারা।

বাংলাদেশ সময় শনিবার (১৪ নভেম্বর) ভোরে শুরু হওয়া প্রীতি ম‍্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে দশম মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। রক্ষণ চেরা পাস পেয়ে ডি বক্সের মাথা থেকে শট নেন আলভারেস। ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান উরুগুয়ে গোলরক্ষক ক্রিস্তোফের ফিয়েরমারিন।

সাত মিনিট পর ডি বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজের শট ক্রসবারের উপর দিয়ে পাঠান ফিয়েরমারিন।

২০তম মিনিটে নিকো পাজের শট যায় গোলরক্ষক বরাবর। প্রথমার্ধের বাকি সময়ে গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

দ্বিতীয়ার্ধের শুরুতে সৌভাগ‍্যের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৪৮তম মিনিটে ফ্রি কিক ঠেকানোর চেষ্টায় হেড করেন লিসান্দ্রো মার্তিনেস। আরেক সেন্টার ব‍্যাক লিওনার্দো বালের্দির মাথায় লেগে জড়ায় নিজেদের জালে।

৫৪তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। খেরোনিমো রুলিকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি দারউইন নুনেস। কর্নারের বিনিময়ে রক্ষা করেন আর্জেন্টিনা গোলরক্ষক। সেই কর্নারেই কাছের পোস্ট থেকে ফ্লিক করে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মাক্সি আরাউহো।

৫৭তম মিনিটে মেদিনার কাটব‍্যাকে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি থিয়াগো আলমাদা।

দুই মিনিট পর ফের্নান্দেসের দারুণ ক্রসে দূরের পোস্টে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল।

৬০তম মিনিটে আলমাদার জায়গায় নামেন জানলুকা প্রেস্তিয়ান্নি। তরুণ উইঙ্গার মাঠে আসতেই যেন বদলে যায় আর্জেন্টিনার খেলার ধারণ। আক্রমণগুলো হয়ে ওঠে ধারাল।

৬৬তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। আলভারেসের ফ্রি কিকের পর বিপজ্জনক জায়গায় বল পেয়েও শট লক্ষ‍্যে রাখতে পারেননি মার্তিনেস। দুই মিনিট পর গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন পাজ।

উরুগুয়েকে প্রবল চাপে রাখা আর্জেন্টিনা ব‍্যবধান কমায় ৭৩তম মিনিটে। প্রেস্তিয়ান্নির কাটব‍্যাকে দুই ডিফেন্ডারের কড়া পাহারার মধ‍্যে থেকেও আড়াআড়ি শট নেন আলভারেস। দূরের পোস্টে লেগে বল জড়ায় জালে।

গোলের সন্ধানে পরের সময়টুকুতেও উরুগুয়ের রক্ষণে প্রবল চাপ ধরে রাখে আর্জেন্টিনা। কিন্তু রক্ষণ জমাট রেখে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

চলতি বছর আরেকটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী বুধবার কর্দোবায় তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews