
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
২০২৭ – ২০২৮ সেশনের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে নবনির্বাচিত যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে । ২৭ নভেম্বর ( শুক্রবার) সকাল ১০ টায় লাউজানী কমপ্লেক্সে এ শপথগ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবনির্বাচিত ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর শপথবাক্য পাঠ করান যশোর – ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা জামায়াতের নবনির্বাচিত শুরা সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, নবনির্বাচিত শুরা সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম খান, শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিয়ার রহমান আবিদুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম,হাফেজ রেজাউল করিম, ফখরুল ইসলাম, মাওলানা আবু জাফর, গোলাম মোস্তফা, অধ্যাপক মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আসাদুজ্জামান বাবলু, সেক্রেটারি মিজানুর রহমান, নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের আমীর মনিরুল হুদা সহ পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীর এর প্রতি সাংগঠনিক দ্বায়িত্ব ও জনকল্যাণমুখী কাজ করা এবং শৃঙ্খলার সাথে অর্পিত দ্বায়িত্ব পালনের উপর গুরত্বারোপে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি।
Leave a Reply