1. admin@dainikjamunaexpress.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা প্রায় বন্ধ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর ধুনটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা এনায়েতপুরের কৃষ্ণচূড়া মোড়ে খেলার মাঠের দাবিতে মানববন্ধন ঝিকরগাছায় অবৈধ নারিকেল তেল ও অননুমোদিত শিশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনিশ্চয়তায় গঙ্গা চুক্তি নবায়ন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মুনসহ ৩ জনকে পুলিশে দিল ছাত্রদল মিসরে জ্বালানি ট্যাংকার দুর্ঘটনায় ভয়াবহ আগুন, নিহত ৩১ বানিয়াচংয়ে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা প্রাথমিকের প্রায় সব, মাধ্যমিকের ৮৩ শতাংশ বই পৌঁছেছে উপজেলায় তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ধর্মপাশায় পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক মো:আমিনুল ইসলাম হবিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু সিরাজগঞ্জ পৌরবাসীর নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে পাইপলাইন স্থাপন ও মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে
শিরোনাম:

এনায়েতপুরের কৃষ্ণচূড়া মোড়ে খেলার মাঠের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

মান্নান শেখ বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুরের দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড়ে একটি আধুনিক ও উন্মুক্ত খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে(২৫ নভেম্বর, বুধবার) দুপুরে কৃষ্ণচূড়া ক্লাবের আয়োজনে মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা রফিক মোল্লা। প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট পর্যটন ব্যক্তিত্ব ভূইয়া শাহীন সানী।

মানববন্ধনে বক্তারা বলেন, অবহেলিত দ্বাদশপট্টি ও আশপাশের এলাকায় জনসংখ্যা বাড়লেও শিশু ও কিশোরদের খেলাধুলা এবং শারীরিক বিকাশের জন্য কোন খেলার মাঠ নেই।

ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং অনেক কিশোর-যুবক মাদক, মোবাইল আসক্তিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

সরকারি পর্যাপ্ত জায়গা রযেছে দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড় এলাকায়। মাটি ভড়াট করে খেলার মাঠ নির্মাণ করা হলে স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের সুযোগ তৈরি হবে। দ্রুত খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।

এ সময় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুস ছালাম, প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম মাষ্টার, সমাজ সেবক মিজানুর রহমান মজনু, একুশে টিভির সংবাদ উপস্থাপনক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক সোহেল রানা, সমাজকর্মী উজ্জ্বল অধিকারী, ব্যবসায়ী আব্দুল চাঁন খান, আব্দুল মোন্নাফ, সোলাইমান হোসেন ও ইছা আহম্মেদ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews