1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কাজিপুরে কীটনাশক পানে বাবা-মেয়ের মৃত্যু ধুনটে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক সাদিয়া রেজওয়ানা তন্বী কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে সারাদেশে কমিটি: নেতৃত্বে ইউএনও-ওসি বাবা বিএনপি নেতা, ছেলে ছাত্রদল নেতা: দুজনেই মাদকসহ আটক সাভারে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আমানউল্লাহ আমান,সম্প্রীতির আহ্বান চৌদ্দগ্রামে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লক্ষ্মীপুর ইউনাইটেড চ্যাম্পিয়ন বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম শিমের ফুলে-ফলে স্বপ্ন বুনছেন মাধবপুরের কৃষক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মোংলায় বন ও পরিবেশ-প্রতিমন্ত্রী বেলকুচিতে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিলন চন্দ্র ঘোষ জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তান হাইকমিশনার রাতভর নাটকীয়তা শেষে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর ৫২ তম মৃত্যু বার্ষিকী আজ হবিগঞ্জ হাসপাতালে বাড়ছে বিভিন্ন রোগীর সংখ্যা নাসিরনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটিতে ব্যাংক ও শেয়ারবাজার দুপুরের মধ্যে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়-ই মুখ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম:
কাজিপুরে কীটনাশক পানে বাবা-মেয়ের মৃত্যু ধুনটে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক সাদিয়া রেজওয়ানা তন্বী কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে সারাদেশে কমিটি: নেতৃত্বে ইউএনও-ওসি বাবা বিএনপি নেতা, ছেলে ছাত্রদল নেতা: দুজনেই মাদকসহ আটক সাভারে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আমানউল্লাহ আমান,সম্প্রীতির আহ্বান চৌদ্দগ্রামে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লক্ষ্মীপুর ইউনাইটেড চ্যাম্পিয়ন বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম শিমের ফুলে-ফলে স্বপ্ন বুনছেন মাধবপুরের কৃষক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মোংলায় বন ও পরিবেশ-প্রতিমন্ত্রী

নাসিরনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা

  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

‎
‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
‎
‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও লাগাতার পাঁচবারের সফল মেম্বার জনাব আজদু মিয়া।
‎
‎রবিবার (১৮ অক্টোবর) দিন ও রাতব্যাপী তিনি সদর ইউনিয়নের দত্তপাড়া, কাশীপাড়া, মহাখালপাড়া, দাসপাড়া, নমশূদ্রপাড়া,নাসিরপুর, মনোহরপুর, কুলিকুন্ডা সহ বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তার সাথে এলাকার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক, মুরুব্বি ও যুব সমাজ উপস্থিত ছিলেন।
‎
‎পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পুরোহিত ও আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন। পূজামণ্ডপে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
‎
‎এ সময় আজদু মিয়া বলেন,
‎”বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার সমান অধিকার। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সকলের উৎসব, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের উৎসব।”
‎
‎তিনি আরও বলেন, “আমি দীর্ঘ ৫ বার আপনাদের ভোটে মেম্বার নির্বাচিত হয়ে সেবা করার সুযোগ পেয়েছি। আগামীতেও আমি ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে প্রতিটি মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদে বসবাস করবে।”
‎
‎”নাসিরনগর সদর ইউনিয়নসহ সারা দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক, এটাই প্রত্যাশা। বিএনপি সবসময় মানুষের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে,” যোগ করেন তিনি।
‎
‎পরিশেষে তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজা চলাকালীন যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
‎

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews