1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচ হাজার টাকার সরকারি জমি লাখ টাকায় বিক্রি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :সাভার নামা বাজারের ঐতিহ্যবাহী মাছ বাজারটি অবৈধ কৌশল অবলম্বন করে মাত্র পাঁচ হাজার একশত পঁচাত্তর টাকায় লীজ নিয়ে জেলেদের কাছে তা ৮ লক্ষ টাকায় স্ট্যাম্পে লিখে (বিক্রির) হস্তান্তর অভিযোগ উঠেছে । এদিকে সরকারি জমি লীজ নিয়ে (বিক্রির) হস্তান্তর ঘটনায় সাভার বাজার জুড়ে চলছে আলোচনা সমালোচনা ঝড় ।

জানা যায়, সাভার নামাবাজারের মাছ বাজারটি সরকারি (ক) তালিকাভুক্ত ভিপি সম্পত্তি, মাত্র পাঁচ হাজার একশত পঁচাত্তর টাকায় গত ৩ সেপ্টেম্বর ২০২৫ইং সাভার নামাবাজার এলাকার হাজী আব্দুর রাজ্জাকের ছেলে আতিকুর রহমান লিজ নিয়ে নিজের নামে সাইনবোর্ড লাগিয়ে দেয়। পরে আবার সেই জমি অবৈধভাবে জেলেদের কাছে ৮ লক্ষ টাকা নিয়ে স্ট্যাম্পের মাধ্যমে জমি হস্তান্তর (বিক্রয়) করেছেন লিজ গ্রহীতা আতিকুর রহমান। পরবর্তী বিষয়টি টের পেয়ে তাতক্ষনিক ভাবে নিজ গ্রহীতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন। তবে লিজ গ্রহীতা গত ১৯শে নভেম্বর ২০২৫ইং বুধবার নোটিশের জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় পুনরায় তদন্তের জন্য একজন সার্ভেয়ার প্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা তিনি। এদিকে সরকারি জমি লিজ নিয়ে বিক্রির (হস্তান্তর) ঘটনায় ভূমি অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা জড়িত বলে অভিযোগ করেছেন সাভার নামাবাজার মাছ ব্যবসায়ীরা।

এদিকে মাছ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, চক্রটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তদন্তের নামে লিজ গ্রহীতাদের বহাল রাখে। আর আমরা গরিব মানুষ তা অসহায়ের মত চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকেনা। সাভার নামাবাজার মাছ বাজারটির পরিমাণ সাভার মৌজার ১.৮৪ শতাংশ।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিজের সম্পত্তি হস্তান্তর ও বিক্রির কোনো নিয়ম নেই। এধরনের ঘটনার যথারীতি প্রমাণিত হলে ও লিজকৃত সরকারি (ক) তালিকা ভুক্ত ভিপি সম্পত্তি শর্তভঙ্গ করলে তার লিজ বাতিল করা হবে।

এদিকে লিজ গ্রহীতা আতিকুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলে তাকে কোনোভাবে পাওয়া যাচ্ছিল না, পরবর্তীতে তাকে পাওয়া গেলে, এবিষয়ে জানতে চাইলে লিজ গ্রহীতা আতিকুর রহমান জানান, লিজ নিয়ে আমি কোনো জমি বিক্রি করিনি। আমি মাছ বিক্রেতাদেরকে কিছু জমি দান করেছি। স্ট্যাম্পে লিখে জমি হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি অন্যান্য কথার ছলে এ বিষয়টি এরিয়ে যাওয়ার চেষ্টা করেন, পরে স্ট্যাম্প করে দেয়ার বিষয়ে বলেন বিক্রয় নয় তাদেরকে মানবিকতার দিক বিবেচনা করে স্ট্যাম্প লিখেই দান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews