1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে ছাত্রশিবিরের‘হেল্প ডেস্ক’ পাবনায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভআবির্ভাব তিথি ও পুণ্যস্নান মহোৎসবের সমাপনী সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতি: মাইক্রোবাস ও লাঠিসোঁটাসহ ৭ নেতাকর্মী গ্রেপ্তার রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় বিএনপি নেতার মায়ের মৃত্যু প্রেসক্লাবে শোক প্রস্তাব ও সমবেদনা জ্ঞাপন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১:ফয়সলই বিএনপির প্রার্থী শেখ হাসিনার বৈঠক, আলোচনায় ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ নতুন করে শক্তি গোছাচ্ছে আওয়ামী লীগ? সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় যৌথ অভিযানে মাদক ও রাম দাসহ যুবক আটক ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-২০২৬ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনালে শিমুলিয়া ইউনিয়ন একাদশকে ১-০গোলে হারিয়ে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই,মারধরে ৪জন পথচারী আহত উজান মেওয়া খোলা যুব সংঘের পক্ষ থেকে দক্ষিণ মাঝিরা বাজার মাদ্রাসায় ফ্যান,মশারি সহ আনুষঙ্গিক সহায়তা প্রদান আধুনিক ও মাদকমুক্ত চিতলমারী গড়ার প্রত্যয়ে ভোটের মাঠে যুবদল নেতা আছাদুজ্জামান সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত ঝিকরগাছায় তরুণ-তরুণীদের সামাজিক আবেগীয় দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সেমিনার যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান
শিরোনাম:
একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে ছাত্রশিবিরের‘হেল্প ডেস্ক’ পাবনায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভআবির্ভাব তিথি ও পুণ্যস্নান মহোৎসবের সমাপনী সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতি: মাইক্রোবাস ও লাঠিসোঁটাসহ ৭ নেতাকর্মী গ্রেপ্তার রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় বিএনপি নেতার মায়ের মৃত্যু প্রেসক্লাবে শোক প্রস্তাব ও সমবেদনা জ্ঞাপন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১:ফয়সলই বিএনপির প্রার্থী শেখ হাসিনার বৈঠক, আলোচনায় ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ নতুন করে শক্তি গোছাচ্ছে আওয়ামী লীগ? সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মাসুদ রানা,বেলকুচি প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওতাধীন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাই, স্থানীয় জনমত মূল্যায়ন, ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং নির্বাচনী কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দলের নির্দেশনা অনুযায়ী বেলকুচি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এসব কমিটি সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রণয়ন, তাঁদের ব্যক্তিগত ভাবমূর্তি, জনসম্পৃক্ততা ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা যাচাইয়ের পাশাপাশি জনগণের প্রত্যাশা ও জনমত মূল্যায়ন করবে।
সভায় বক্তারা বলেন, সাংগঠনিক সক্ষমতা, ব্যক্তিগত ভাবমূর্তি ও স্থানীয় পর্যায়ের জনসমর্থন বিবেচনায় সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে প্রতিবেদন তৈরি করা হবে। পরবর্তী সময়ে সাংগঠনিকভাবে উপযুক্ত ও স্থানীয়ভাবে জনসমর্থন রয়েছে—এমন প্রার্থীকে দলীয়ভাবে একক প্রার্থী হিসেবে বিবেচনার উদ্যোগ নেওয়া হবে।
ধুকুরিয়াবেড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।
সভায় প্রতিটি ইউনিয়নে ২১ থেকে ৩১ সদস্যবিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের তালিকা প্রস্তুত, এলাকার বাইরে অবস্থানরত গণ্যমান্য ব্যক্তিদের তালিকা প্রণয়ন, প্রতিটি ভোটকেন্দ্রে ১০১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রস্তুত এবং নির্বাচনে সম্ভাব্য প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা মোকাবিলায় করণীয় নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সহযোগিতায় প্রতিটি ভোটকেন্দ্রে কর্মীসভা আয়োজন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
সভায় সমাপনী বক্তব্যে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সেলিম খান লিটন, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মাদ আলী ভূঁইয়া, বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য হাজী আমিরুল ইসলাম সম্রাটসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews