1. admin@dainikjamunaexpress.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ধর্মপাশা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫জন খুদে ডাক্তার পেল প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ হবিগঞ্জে এসকাফ সিরাপসহ দুই জন গ্রেপ্তার সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু ১৮ নভেম্বর কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা ধুনটে গোপালনগর ইউনিয়নে ডিজিটাল জরিপে গণসংযোগ কর্মসূচি হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কণ্ঠশিল্পী মমতাজকে ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি নবীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ- সার বিতরন করেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ঘরে বসেই জামানতবিহীন ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে সাংগঠনিক সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয়
শিরোনাম:
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ধর্মপাশা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫জন খুদে ডাক্তার পেল প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ হবিগঞ্জে এসকাফ সিরাপসহ দুই জন গ্রেপ্তার সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু ১৮ নভেম্বর কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি: ন্যূনতম মজুরি ত্রিশ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের অন্যতম প্রধান তৈরি পোশাক শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া, উলাইল এবং আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি যৌথভাবে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের অর্ধশত পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

 

শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় কাজে যোগ দিলেও বেলা সাড়ে ১০টা থেকে ১১টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় অবস্থিত ‘সামস্ স্টাইলিং’ ও ‘যমুনা গার্মেন্টস’-এর শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। একই সময়ে শ্রমিকদের অপর একটি অংশ হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘একেএইচ’ কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে ওই ব্যস্ততম মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

 

সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানান এবং একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও বিজিবি সদস্যরা সামনে এগিয়ে যান এবং এ সময় তারা দফায় দফায় কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
​দুপুরের দিকে শ্রমিকদের আরও একটি দল সাভারের রাজফুলবাড়িয়া ও উলাইল এলাকায় জড়ো হয়ে ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। সেখানেও পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

​
অন্যদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলেও সকাল থেকে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কুমকুমারী এলাকায় জাপানি মালিকানাধীন ‘এমকে’ কারখানার সামনে আশপাশের কারখানার শ্রমিকরা এসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে। এর আগেই ‘মেট্রো গার্মেন্টস’ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া আশুলিয়ার খেজুরবাগান এবং আনোয়ার জং সড়কের চারাবাগ এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের সরিয়ে দেয়। সব মিলিয়ে দিনভর চলমান এই অস্থিরতায় সাভার ও আশুলিয়া এলাকার প্রায় অর্ধশত তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

​
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গণমাধ্যমকে জানান, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে এর পেছনে কোনো উস্কানিদাতা, ইন্ধনদাতা কিংবা নিষিদ্ধ সংগঠনের সক্রিয়তা রয়েছে বলে পুলিশ ধারণা করছে। তিনি বলেন, শ্রমিকরা আমাদের ভাই, আমরা অত্যন্ত ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করছি। কোনো প্রকার প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে না এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে যারা সাধারণ শ্রমিকদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
​ওসি আরও জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে সাভারে পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।
​বিকেল নাগাদ ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews