1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে ছাত্রশিবিরের‘হেল্প ডেস্ক’ পাবনায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভআবির্ভাব তিথি ও পুণ্যস্নান মহোৎসবের সমাপনী সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতি: মাইক্রোবাস ও লাঠিসোঁটাসহ ৭ নেতাকর্মী গ্রেপ্তার রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় বিএনপি নেতার মায়ের মৃত্যু প্রেসক্লাবে শোক প্রস্তাব ও সমবেদনা জ্ঞাপন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১:ফয়সলই বিএনপির প্রার্থী শেখ হাসিনার বৈঠক, আলোচনায় ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ নতুন করে শক্তি গোছাচ্ছে আওয়ামী লীগ? সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় যৌথ অভিযানে মাদক ও রাম দাসহ যুবক আটক ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-২০২৬ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনালে শিমুলিয়া ইউনিয়ন একাদশকে ১-০গোলে হারিয়ে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই,মারধরে ৪জন পথচারী আহত উজান মেওয়া খোলা যুব সংঘের পক্ষ থেকে দক্ষিণ মাঝিরা বাজার মাদ্রাসায় ফ্যান,মশারি সহ আনুষঙ্গিক সহায়তা প্রদান আধুনিক ও মাদকমুক্ত চিতলমারী গড়ার প্রত্যয়ে ভোটের মাঠে যুবদল নেতা আছাদুজ্জামান সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত ঝিকরগাছায় তরুণ-তরুণীদের সামাজিক আবেগীয় দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সেমিনার যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান
শিরোনাম:
একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে ছাত্রশিবিরের‘হেল্প ডেস্ক’ পাবনায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভআবির্ভাব তিথি ও পুণ্যস্নান মহোৎসবের সমাপনী সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতি: মাইক্রোবাস ও লাঠিসোঁটাসহ ৭ নেতাকর্মী গ্রেপ্তার রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় বিএনপি নেতার মায়ের মৃত্যু প্রেসক্লাবে শোক প্রস্তাব ও সমবেদনা জ্ঞাপন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১:ফয়সলই বিএনপির প্রার্থী শেখ হাসিনার বৈঠক, আলোচনায় ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ নতুন করে শক্তি গোছাচ্ছে আওয়ামী লীগ? সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

  • প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ে যোগদান করতে গিয়ে অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েল হামলার শিকার হয়েছেন। এছাড়া হামলাকারীরা তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে ভস্মিভূত করে দিয়েছে। আহত মাসুদ রানা জুয়েলকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে মহাবিদ্যালয় প্রাঙ্গনে।
‎আবাদপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দীন আহম্মেদ জানান,মহাবিদ্যালয়ে বিভিন্ন পদে চাকুরি দেয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে বেশ কয়েকজন ভুক্তযোগী গত ৫আগস্ট পরবর্তি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এবং ৫আগস্টের পর মহাবিদ্যালয়ে উপস্থিত না থাকায় অধ্যক্ষ মাসুদ রানা জুয়েলকে গত প্রায় দুই বছর আগে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর মাসুদ রানা জুয়েল উচ্চ আদালত থেকে চাকুরিতে পূর্নবহালের আদেশ পান। আদেশের প্রেক্ষিতে এবং মহাবিদ্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে রোববার মহাবিদ্যালয়ে যোগদান করতে আসেন। তিনি জানান,মাসুদ রানা জুয়েল অফিস রুমে বসে চা পান করছিলেন । এসময় বেশ কিছু লোকজন এসে অফিসরুম থেকে মাসুদ রানাকে টেনে হিঁচরে বের করে মারধর শুরু করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে পরিস্থীতি নিয়ন্ত্রন করে। পরে মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হামলাকারীরা কারা ছিলেন এটা বলতে পারেননি তিনি।
‎অধ্যক্ষ মাসুদ রানা জুয়েলের ভাই প্রিন্স আহম্মেদ বলেন,ভাই মাসুদ রানা জুয়েল কলেজে যোগদান করতে গেলে বেশ কিছু লোকজন আমার ভাই এবং আমাকেও বেধরক মারধর করে মোটরসাইকেলে আগুন ধরে পুড়িয়ে দিয়েছে। মারধরে ভাই মাসুদ রানা জুয়েলের এক হাত এবং এক পা ভেঙ্গে গেছে বলে দাবি করেন প্রিন্স আহম্মেদ। বর্তমানে মাসুদ রানা জুয়েল নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎আবাদপুকুর মহাবিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে ছিলাম। ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট থেকে মারধরের খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনার সাথে কারা জরিত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, প্রিন্সিপালকে মারধর এবং মোটরসাইকেলে আগুন ধরে দেয়ার খবর পেয়ে সাথে সাথে সেখানে ছুটে গিয়ে পরিস্থীতি নিয়ন্ত্রন করা হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews