
মোঃ নাজমুল হুদা,কাজিপুর উপজেলা প্রতিনিধি:২০ অক্টোবর,মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ,নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
উপজেলার ২৩টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৯৪ জন পুরুষ ও ৪৬ জন মহিলা সদস্য দায়িত্ব পালন করছেন। ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ নিরাপত্তা কার্যক্রম আগামী ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত বিভিন্ন মেয়াদে চলমান থাকবে।
জনাব নুসরাত জাহান তিথি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কাজিপুর, সিরাজগঞ্জ জানান পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াতে সহায়তা প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যগণ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।
উপজেলার ২৩ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েনের মাধ্যমে উৎসবকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি ও দায়িত্বশীলতার প্রতিফলন ঘটেছে।
Leave a Reply