1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কাজিপুরে ১৫ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ এনে গান্ধাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাব আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার অঙ্গীকার জাবি উপাচার্যের বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোংলা বন্দরে পশুর নদীতে ১২০০ টন কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেলো ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত ১ আহত ৩ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ ৮ জেলার জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেল এর সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, যা আছে খসড়ায় আই ফোনের জন্য নবীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক রণজিৎ মন্ডল স্বপনের বাবার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন হবিগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শিরোনাম:
কাজিপুরে ১৫ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ এনে গান্ধাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাব আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার অঙ্গীকার জাবি উপাচার্যের বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোংলা বন্দরে পশুর নদীতে ১২০০ টন কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেলো ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত ১ আহত ৩ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ ৮ জেলার জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেল এর সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, যা আছে খসড়ায় আই ফোনের জন্য নবীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন

আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার অঙ্গীকার জাবি উপাচার্যের

  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:শিক্ষা ও সহমর্মিতার বিশেষ বার্তা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একমাত্র বিদ্যাপীঠ ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আনন্দশালা প্রাঙ্গণে সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম বলেন, উন্নত বিশ্বে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়ে থাকে। আমাদের বর্তমান সরকারও সামাজিক সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন এবং অঙ্গীকারবদ্ধ। শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সার্বিক কল্যাণে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তিনি আরও যুক্ত করেন, সরকারের অনুসৃত এ নীতির আলোকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনন্দশালার সকল শিক্ষার্থীর প্রয়োজনীয় সুবিধা ও কল্যাণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় সর্বাত্মকভাবে কাজ করে যাবে। বক্তব্য শেষে উপাচার্য আনন্দশালার শিক্ষক-শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং প্রতিষ্ঠানের ভবিষ্যতের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি আনন্দশালার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও
​আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোঃ শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, আনন্দশালার অনারারি পরিচালক অধ্যাপক ড. রুমানা রইছ, আইবিএ-জেইউ পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার, আইবিএ-জেইউ’র অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ এমদাদুল ইসলাম এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা।
​
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়েই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে এমন ব্যতিক্রমী প্রতিষ্ঠান চালু রয়েছে। ২০০৯ সালের ২৮ অক্টোবর মাত্র ৪ জন শিক্ষার্থী নিয়ে আনন্দশালার পথচলা শুরু হয়েছিল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৫ জন শিশু নিয়মিত শিক্ষা ও বিকাশমূলক প্রশিক্ষণ গ্রহণ করছে, যাদের পরিচর্যায় নিয়োজিত রয়েছেন ৬ জন শিক্ষক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews