
ছাম্মি আহমেদ আজমীর:আলোকিত মানুষ চাই এই স্লোগান কে সামনে রেখে পাঠাভ্যাস গড়ে তোলা,জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান এবং শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো: আমির হোসেনের সভাপতিত্বে ও অনুষ্ঠানে সঞ্চালনা করেন লাইব্রেরি ইনচার্জ ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের কর্মকর্তা মো: ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,কামারখন্দ উপজেলার কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম এবং জেলা সরকারি গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মো: সজিব আহমেদ।
কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান পুরস্কার পেয়ে মারিয়াম বিনতে মুসা বলেন,আমি প্রথমে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের কাছে। এরপর আমার প্রিয় বাবা,মা,গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা,আমার বাসায় হোম শিক্ষক অনিক স্যার ও শিক্ষিকা অনামিকা ম্যাডাম কে ধন্যবাদ জানাই। আমি বড় হয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করতে চাই।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বই মানুষের প্রকৃত বন্ধু।বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান,চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটে। শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণী আয়োজন পাঠকদের বই পড়ায় আরও উৎসাহিত করবে।তারা আরও বলেন,একটি জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অপরিসীম। তাই শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে বইমুখী করতে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা,আলোকিত শিক্ষার কোনো বিকল্প নেই।
উল্লেখ্য : ভ্রাম্যমান লাইব্রেরীর ১২ জন শিক্ষার্থী পুরস্কার লাভ করেন। তারা হচ্ছেন গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতায় ক-১ম হয়েছেন মারিয়াম বিনতে মুসা,খ-১ম কাজিয়া আফরিন কলি,গ-১ম মোছা: আফিয়া খাতুন,সালেহা ইসহাক উচ্চ বালিকা বিদ্যালয়ের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ক-১ম হয়েছেন হালিমা তুজ্জ সাদিয়া, খ-১ম আয়েশা জামান, গ-১ম সাইমা ইসলাম রোজা, কোনাবাড়ী ইসাহাক উচ্চ বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতায় ক-১ম হয়েছেন উম্মে হাবিবা খাতুন,খ-১ম মোছা: আয়েশা সিদ্দিকা,বাগডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংগীত প্রতিযোগিতায় ক-১ম হয়েছেন মুনিয়া সুলতানা মুন,খ-১ম মোছা: হিমি খাতুন,গ-১ম আফসানা খাতুন। অনুষ্ঠান শেষে বই পড়া ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী পাঠকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply