1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকার বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে কাজিপুর উপজেলা আ.লীগ নেতা সহ আটক ৮ শ্রমিক-পুলিশ সংঘর্ষ:মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন এ.পি কোচিং সেন্টারের এইচ.এস.সি এর ফলাফলে আইসিটি বিষয়ে ৯৫% পাস ঝিকরগাছায় এইচএসসি ফলাফল ২০২৬ এর উপজেলার শীর্ষে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণী হবিগঞ্জে নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল দেহাবশেষ,গ্রেপ্তার দম্পতি দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,এলাকা পরিদর্শনে ইউএনও আমার বাবাকে হত্যা করতে চাইছে: ইমরান খানের ছেলের অভিযোগ সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২৭২১ যাত্রী তিন উপায়ে জানুন এইচএসসির ফলাফল এবার ক্রিকেটেও ব্যালন ডি’অর! কবে শুরু? ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহানামযজ্ঞ অনুষ্ঠান সফল করতে কালীবাড়ী মন্দিরে মতবিনিময় সভা পাবনায় বজ্রপাতে নিহত ৬ ভয়েস অব কাজিপুরের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাটুয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাব্বত হোসেন সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয়ে আটক এক ব্যক্তি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘যমুনা নিসর্গ’-এর শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে ঘুষি,উত্তাল ক্যাম্পাস
শিরোনাম:
৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকার বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে কাজিপুর উপজেলা আ.লীগ নেতা সহ আটক ৮ শ্রমিক-পুলিশ সংঘর্ষ:মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন এ.পি কোচিং সেন্টারের এইচ.এস.সি এর ফলাফলে আইসিটি বিষয়ে ৯৫% পাস ঝিকরগাছায় এইচএসসি ফলাফল ২০২৬ এর উপজেলার শীর্ষে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণী হবিগঞ্জে নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল দেহাবশেষ,গ্রেপ্তার দম্পতি দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,এলাকা পরিদর্শনে ইউএনও আমার বাবাকে হত্যা করতে চাইছে: ইমরান খানের ছেলের অভিযোগ সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২৭২১ যাত্রী তিন উপায়ে জানুন এইচএসসির ফলাফল

শ্রমিক-পুলিশ সংঘর্ষ:মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে মেট্রোরেলের তিনটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই ঘটনায় মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।সংবাদ ওয়েব ডিজাইন

রবিবার দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোস্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ স্টেশনগুলো বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

এর আগে, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদেরও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১৪সহ কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন বলেও জানিয়েছে ট্রাফিক বিভাগ।

ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এখানে সড়ক আটকে রেখে জনদুর্ভোগ তৈরি করার কোনো কারণ দেখি না। আমাদের কাছে মনে হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোন গোষ্ঠী যুক্ত হয়ে অরাজকতা বা আইনশৃঙ্খলার অবনতি করার ষড়যন্ত্র থাকতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews