1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ধুনটে জাতীয় যুব দিবস উদযাপন সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা সভা এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ জিবরাইলের বয়ানে জান্নাত-জাহান্নাম নতুন পে স্কেল : বর্ধিত বেতনের বিগত ৩ মাসের বকেয়া কবে পাবেন! ইরান যুদ্ধের ধাক্কায় তেলের বাজারে আগুন, ৫৪% দাম বেড়ে চাপে বিশ্ব ঢাকার প্রবেশমুখে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ঝিকরগাছায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত নাসিরনগরে উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ,ইউএনও বরাবর আবেদন ঝিকরগাছায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত নবীগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে এনায়েত খান মহিলা কলেজ বেলকুচিতে জাতীয় যুব দিবসে যুব ঋণের চেক বিতরণ সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের উত্তাল আন্দোলন, দাবি ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকার বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে কাজিপুর উপজেলা আ.লীগ নেতা সহ আটক ৮ শ্রমিক-পুলিশ সংঘর্ষ:মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন এ.পি কোচিং সেন্টারের এইচ.এস.সি এর ফলাফলে আইসিটি বিষয়ে ৯৫% পাস ঝিকরগাছায় এইচএসসি ফলাফল ২০২৬ এর উপজেলার শীর্ষে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণী হবিগঞ্জে নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল দেহাবশেষ,গ্রেপ্তার দম্পতি
শিরোনাম:

নতুন পে স্কেল : বর্ধিত বেতনের বিগত ৩ মাসের বকেয়া কবে পাবেন!

  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বেতন পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়াও তাদের হিসাবে জমা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সকাল ১০টার পর থেকে অনেক সরকারি কর্মচারীরা মোবাইল ফোনে বেতন ও বকেয়া অর্থ জমা হওয়ার এসএমএস পান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী এবং ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের প্রায় সবাই বর্ধিত বেতন-ভাতা পেয়েছেন। তবে যাঁদের বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তাঁরা সংশোধিত কাঠামো অনুযায়ী বেতন পাননি। এই প্রক্রিয়া শেষ হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাকি কর্মচারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করছেন কয়েকজন সরকারি কর্মকর্তা।

গত ১৭ সেপ্টেম্বর সরকার নতুন জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করে। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সংশোধিত কাঠামোতে ১ থেকে ১১ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে একবারে পুরো বেতন কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে সুবিধা পাবেন। এই হিসাব করা হয়েছে ২০২৬ সালের ৩০ জুনে উত্তোলিত বা প্রদেয় বেতনের ভিত্তিতে।

পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত বর্ধিত মূল বেতনের ৭৫ শতাংশ দেওয়া হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টসহ সংশোধিত বেতন স্কেলের পুরো সুবিধা কার্যকর করার কথা রয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য ভাতা ২০২৬ সালের ৩০ জুনে কার্যকর হারেই বহাল থাকবে। সংশোধিত হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। ওই স্কেলে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ১০১ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ৯৫ শতাংশ বাড়ানো হয়েছিল। ১১ বছর পর এবার সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews