1. admin@dainikjamunaexpress.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ- সার বিতরন করেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ঘরে বসেই জামানতবিহীন ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে সাংগঠনিক সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয় ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ধুনটে মরহুম এনামুল বারী বাদশার স্বরনে দোয়া মাহফিল নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা বাংলা চলচ্চিত্রের খলনায়ক রাজীবের প্রয়াণ দিবস আজ বিশ্ব ডায়াবেটিস দিবস আজ আশুলিয়ার পাথালিয়ায় জমজমাট ফুটবল ফাইনাল: রনি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন লায়ন্স অব ডিগ্রীরটেক ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নিমগাছী ইউনিয়নে কর্মী সম্মেলন ধর্মপাশায় নাইন সাইড মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে জরিমানা সিরাজগঞ্জে রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় বিদুৎ সচিব মিজ্ মিরানা মাহরুফ মালয়েশিয়া যেতে লাগবে দেড় লাখ টাকা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
শিরোনাম:
নবীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ- সার বিতরন করেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ঘরে বসেই জামানতবিহীন ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে সাংগঠনিক সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয় ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ধুনটে মরহুম এনামুল বারী বাদশার স্বরনে দোয়া মাহফিল নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা বাংলা চলচ্চিত্রের খলনায়ক রাজীবের প্রয়াণ দিবস আজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্ত

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার আড়াইবছর দু’বছরের ছুঁইছুঁই। বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ডও দিয়েছেন। কিন্তু তার প্রত্যর্পণ নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা।

ভারত যে তাকে বাংলাদেশের হাতে তুলে দিতে চাচ্ছে না- তা দিবালোকে মতো সত্য। যদিও তিনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে দেশে ফিরবেন- এবং সে ঘোষণার উপর অটলও রয়েছেন। কিন্তু তার হোস্ট কান্ট্রি ভারত এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রশ্নে আজও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব, এটি একটি আইনগত বিষয় এবং আইনগতভাবেই এর মীমাংসা করা হবে।

এমন পরিস্থিতিতে দিল্লির সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণে মূলত দুটি শর্ত-

প্রথম শর্ত: শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে। এখন তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। হতে পারে তা আকাশপথে কিংবা স্থলপথে।

এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে জানিয়েছে নয়াদিল্লি।

দ্বিতীয় শর্ত: শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও শোনা যাচ্ছে না।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, ‘আমরা কখনোই জেনেবুঝে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে ঠেলে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাই।’

এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।

সূত্রঃ বিবিসি বাংলা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews