1. admin@dainikjamunaexpress.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ- সার বিতরন করেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ঘরে বসেই জামানতবিহীন ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে সাংগঠনিক সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয় ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ধুনটে মরহুম এনামুল বারী বাদশার স্বরনে দোয়া মাহফিল নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা বাংলা চলচ্চিত্রের খলনায়ক রাজীবের প্রয়াণ দিবস আজ বিশ্ব ডায়াবেটিস দিবস আজ আশুলিয়ার পাথালিয়ায় জমজমাট ফুটবল ফাইনাল: রনি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন লায়ন্স অব ডিগ্রীরটেক ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নিমগাছী ইউনিয়নে কর্মী সম্মেলন ধর্মপাশায় নাইন সাইড মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে জরিমানা সিরাজগঞ্জে রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় বিদুৎ সচিব মিজ্ মিরানা মাহরুফ মালয়েশিয়া যেতে লাগবে দেড় লাখ টাকা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
শিরোনাম:
নবীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ- সার বিতরন করেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ঘরে বসেই জামানতবিহীন ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে সাংগঠনিক সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয় ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ধুনটে মরহুম এনামুল বারী বাদশার স্বরনে দোয়া মাহফিল নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা বাংলা চলচ্চিত্রের খলনায়ক রাজীবের প্রয়াণ দিবস আজ

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে তার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও জাতীয় জীবনে অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মারকগ্রন্থের জন্য বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নাগরিক সমাজের পক্ষে এ উদ্যোগের কথা জানিয়েছেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিক এতে অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তার ভূমিকা এবং অর্থনৈতিক দর্শন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার নীতি নিয়ে লেখা পাঠানো যাবে।

এ ছাড়া নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়, সরকার, আমলাতন্ত্র, সুশাসন ও দায়িত্ব, জীবনের অন্তিম সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং তার নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদাবোধ নিয়েও লেখার বিষয় নির্ধারণ করা হয়েছে।

লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। তা অবশ্যই মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। নির্ধারিত বিষয়গুলোর আলোকে লেখকেরা নিজস্ব দৃষ্টিভঙ্গি, গবেষণা, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরতে পারবেন। স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই প্রকাশ করা হবে।

লেখা আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে।

এ ছাড়া বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ ও প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews