1. admin@dainikjamunaexpress.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ- সার বিতরন করেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ঘরে বসেই জামানতবিহীন ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে সাংগঠনিক সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয় ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ধুনটে মরহুম এনামুল বারী বাদশার স্বরনে দোয়া মাহফিল নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা বাংলা চলচ্চিত্রের খলনায়ক রাজীবের প্রয়াণ দিবস আজ বিশ্ব ডায়াবেটিস দিবস আজ আশুলিয়ার পাথালিয়ায় জমজমাট ফুটবল ফাইনাল: রনি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন লায়ন্স অব ডিগ্রীরটেক ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নিমগাছী ইউনিয়নে কর্মী সম্মেলন ধর্মপাশায় নাইন সাইড মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে জরিমানা সিরাজগঞ্জে রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় বিদুৎ সচিব মিজ্ মিরানা মাহরুফ মালয়েশিয়া যেতে লাগবে দেড় লাখ টাকা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
শিরোনাম:
নবীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ- সার বিতরন করেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ঘরে বসেই জামানতবিহীন ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে সাংগঠনিক সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয় ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ধুনটে মরহুম এনামুল বারী বাদশার স্বরনে দোয়া মাহফিল নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা বাংলা চলচ্চিত্রের খলনায়ক রাজীবের প্রয়াণ দিবস আজ

আশুলিয়ার পাথালিয়ায় জমজমাট ফুটবল ফাইনাল: রনি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন লায়ন্স অব ডিগ্রীরটেক

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের টানটান উত্তেজনার মধ্য দিয়ে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ‘মোহনপুর বয়েজ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট (সিজন-২, ২০২৬)’-এর ফাইনাল খেলা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পাথালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ফাইনালে ইসলামনগর রনি একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লায়ন্স অব ডিগ্রীরটেক।

​পাথালিয়া ইউনিয়নের দুটি শক্তিশালী দলের মধ্যকার এই ফাইনাল ম্যাচ ঘিরে দুপুর থেকেই সদরপুর মাঠের চারপাশে ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় জমে। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রাণবন্ত ধারাভাষ্য আর দর্শকদের মুহুর্মুহু করতালিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। নির্ধারিত সময়ের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লায়ন্স অব ডিগ্রীরটেক। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

​খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ও আসন্ন পাথালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাছেদ দেওয়ান। ​প্রধান অতিথির বক্তব্যে মোঃ বাছেদ দেওয়ান বিজয়ী ও রানার্সআপ উভয় দলকে আন্তরিক অভিনন্দন জানান এবং চমৎকার এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক মোহনপুর বয়েজ ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান।

​যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সমাজে মোবাইল আসক্তি ও মাদকদ্রব্য তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই যুবসমাজ মোবাইল ও মাদক ছেড়ে খেলার মাঠে ফিরে আসুক। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। আয়োজক ক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, মোহনপুর বয়েজ ক্লাবের সরকারি রেজিস্ট্রেশন সম্পন্ন করা, ক্লাবের আগামী দিনের যেকোনো সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী প্রদান করে তিনি সবসময় তাদের পাশে থাকবেন।

​এছাড়া পাথালিয়া ইউনিয়নবাসীর প্রতি ভালোবাসা প্রকাশ করে বাছেদ দেওয়ান বলেন, পাথালিয়া ইউনিয়নবাসীকে আমি সবসময় ভালোবাসি। বিগত দিনে নানান প্রতিকূলতার মাঝেও আপনাদের আপদ-বিপদে যেভাবে পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। এ সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি এবং ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব দেওয়ান রকি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল, আশুলিয়া থানা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক শরীফুল আলম দিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী নেতৃবৃন্দ। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews