
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনটে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মরহুম এনামুল বারী বাদশার স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৪ নভেম্বর) শনিবার দুপুরে তার নিজ বাড়ী বেলকুচি গ্ৰামে ।
উক্ত স্বরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলার দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক দিপক কুমার কর, শেরপুর উপজেলার দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক আব্দুল মান্নান, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি মাসুদ রানা।
ধুনট পুরাতন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব লোহানী, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের শিবলু , সেন্টাল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, মরহুম এনামুল বারী বাদশা সাংবাদিকের ছোট ছেলে রেহানুল হক রিকো সহ প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply