
নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে প্লাস্টিকের নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক নিখোঁজ হয়েছেন। একই নৌকায় থাকা সাত যুবকের মধ্যে মাসুম মিয়া নামের একজন প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তবে ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও তার সঙ্গে থাকা বাকি ছয়জনের কোনো সন্ধান মেলেনি। তারা বেঁচে আছেন, নাকি সাগরের গভীরে হারিয়ে গেছেন, তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ইকবাল হোসেন সাগর, মনিপুর গ্রামের আসিব আলীর ছেলে সজিব মিয়া, বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের পাবেল ও আতাউর রহমান, কাউড়া গ্রামের উজ্জ্বল এবং বাঘাসুরা গ্রামের নাঈম।বেঁচে ফেরা মাসুম মিয়া বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় অবৈধ পথে গ্রিস যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
Leave a Reply