1. admin@dainikjamunaexpress.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ধর্মপাশা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫জন খুদে ডাক্তার পেল প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ হবিগঞ্জে এসকাফ সিরাপসহ দুই জন গ্রেপ্তার সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু ১৮ নভেম্বর কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা ধুনটে গোপালনগর ইউনিয়নে ডিজিটাল জরিপে গণসংযোগ কর্মসূচি হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কণ্ঠশিল্পী মমতাজকে ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি নবীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ- সার বিতরন করেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ঘরে বসেই জামানতবিহীন ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে সাংগঠনিক সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয়
শিরোনাম:
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ধর্মপাশা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫জন খুদে ডাক্তার পেল প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ হবিগঞ্জে এসকাফ সিরাপসহ দুই জন গ্রেপ্তার সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু ১৮ নভেম্বর কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

আলমগীর কবীর হৃদয়, পাবনা জেলা প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও শিশুদের মনোমুগ্ধকর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উদযাপিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় পাবনার এসোর্ট স্পেশালাইজড হসপিটালের সম্মেলন কক্ষে ‘আত্মবিশ্বাস, ঐক্য, অনুশীলন, দায়িত্ব, সাফল্য—সত্যের সন্ধানে আমরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুল মতীন খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস।

 

পাবনা সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা রোটা. মোঃ জালাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং সংগঠনের সভাপতি মোঃ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আকতার ও দৈনিক বিশ্ববার্তার সম্পাদক শহিদুর রহমান শহীদ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিন কাশেম।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি, কবি, সংগঠক ও সাংবাদিক আলমগীর কবীর হৃদয়, জেলা এমবিএ ফোরাম পাবনার সভাপতি আমিনুর রহমান খান এবং আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ,উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল প্রমুখ।

 

বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিকতার পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও সমাজের কল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সাংবাদিক শিশির ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকসহ পাবনার বিভিন্ন সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

 

আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews