1. admin@dainikjamunaexpress.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে এসকাফ সিরাপসহ আটক ১ রাণীনগরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার সিরাজগঞ্জে কওমী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন নবনির্বাচিত ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর শপথগ্রহণ অনুষ্ঠিত যারা দেশের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ- জি কে গউছ সিরাজগঞ্জে দুই ছাত্রীকে বিয়ে, এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা শিক্ষক প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ ব্যবসায় উন্নতির দোয়া হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে: ইরান হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর ঘিরে সারা দেশে চিরুনি অভিযান, মোতায়েন ১৬৮ প্লাটুন বিজিবি ও আনসার মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা প্রায় বন্ধ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর ধুনটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা এনায়েতপুরের কৃষ্ণচূড়া মোড়ে খেলার মাঠের দাবিতে মানববন্ধন ঝিকরগাছায় অবৈধ নারিকেল তেল ও অননুমোদিত শিশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনিশ্চয়তায় গঙ্গা চুক্তি নবায়ন
শিরোনাম:
হবিগঞ্জে এসকাফ সিরাপসহ আটক ১ রাণীনগরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার সিরাজগঞ্জে কওমী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন নবনির্বাচিত ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর শপথগ্রহণ অনুষ্ঠিত যারা দেশের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ- জি কে গউছ সিরাজগঞ্জে দুই ছাত্রীকে বিয়ে, এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা শিক্ষক প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ ব্যবসায় উন্নতির দোয়া হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে: ইরান হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্যারামিলিটারি বা আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সংস্থাটির প্রকাশিত তালিকায় বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর মোট জনবল দেখানো হয়েছে ৬৮ লাখ।

 

প্রতিবেদন অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। দেশটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২৫ লাখ ২৭ হাজার।

 

তালিকায় ১১ লাখ ৪৫ হাজার সদস্য নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কিউবা। চতুর্থ অবস্থানে থাকা চীনের প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ৬ লাখ ২৫ হাজার। এরপর ৬ লাখ সদস্য নিয়ে সার্বিয়া পঞ্চম এবং ৫ লাখ সদস্য নিয়ে পাকিস্তান ষষ্ঠ স্থানে রয়েছে।

 

 

এ ছাড়া ৩ লাখ সদস্য নিয়ে মিশর সপ্তম অবস্থানে রয়েছে। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, রাশিয়া ও ভিয়েতনাম। এই তিন দেশের প্রত্যেকটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২ লাখ ৫০ হাজার।

গ্লোবাল ফায়ারপাওয়ারের উপাত্তে আরও বলা হয়েছে, বাংলাদেশের এই ৬৮ লাখ সদস্য বৈশ্বিক মোট প্যারামিলিটারি জনবলের প্রায় ৩৮ শতাংশ।

 

 

তবে প্যারামিলিটারি বাহিনীর জনবলে শীর্ষে থাকলেও সামগ্রিক সামরিক সক্ষমতার বিচারে বাংলাদেশের অবস্থান অনেক পেছনে। গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৭তম। অর্থাৎ, প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা এবং সামগ্রিক সামরিক সক্ষমতা— দুটি আলাদা সূচক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews